বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘আমরা ত্রাণ চাই না, টেকসই বেড়িবাঁধ চাই’

ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং পানি উন্নয়ন বোর্ডের দূর্নীতিবাজ কর্মকতাদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (২৭ জুন) বেলা ১১টায় শ্যামনগরের গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা এলাকায় উপকূলবাসী গাবুরা ইউনিয়নের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে এলাকার জনসাধারণ, বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক তরুণ-তরুণী অংশ নেন।

গাবুরার বাসিন্দা শেখ আবু হাসানের সঞ্চালনায় ও খায়রুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, নাজমুল ইসলাম নয়ন, ইউসুফ সাদিক-সহ প্রমুখ।

বক্তারা বলেন, গাবুরা দ্বীপ ইউনিয়ন হওয়ায় আমাদের সব সময় বাঁধভাঙা নিয়ে আতঙ্কে থাকতে হয়। আকাশে মেঘ দেখলে আতঙ্কে আমাদের ঘুম হারাম হয়ে যায়। সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসে শ্যামনগরের গাবুরার বেড়িবাঁধগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই এলাকায় মানুষ খুবই দুর্ভোগের মধ্যে বাস করছে। অনেক মানুষ এখনও বাঁধের ওপর মানবেতার জীবন যাপন করছে। অনেকে জলবায়ু উদ্বাস্তু হয়ে অন্য এলাকায় চলে যাচ্ছে। তারা আর ফিরে আসছে না।

তাবা বলেন, দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে উপকূলীয় ইউনিয়নগুলো। মানুষের কষ্টের সম্পদ কিছু দিন পর পর একেকটি দুর্যোগ এসে নিয়ে চলে যাচ্ছে। বাঁধের জন্য উপকূলের মানুষকে এখনও আন্দোলন করতে হচ্ছে। আমরা ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই।

এসময় দ্রুত টেকসই বাঁধের দাবিতে বঙ্গবন্ধু কন্যার হস্তক্ষেপ কামনা করেন বক্তরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বীবিস্তারিত পড়ুন

শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১নং পদ্মপুকুর ইউনিয়নের চাউলখোলা গ্রামে দীর্ঘদিন ধরে টেকসই বেড়িবাঁধবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার