সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

যশোরের কেশবপুরে পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সোমবার সকালে পৌরসভার সভাকক্ষে ঘোষণা করা হয়েছে। পৌরসভার সচিব মোশারফ হোসেনর পরিচালনায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রফিকুল ইসলাম।

বাজেটে মোট আয় দেখানো হয়েছে ৪৮ কোটি ৮৩ লাখ ৫৪ হাজার ৪ শত ৩২ টাকা। মোট ব্যায় দেখানো হয়েছে ৪৭ কোটি ৮৭ লাখ ৫২ হাজার টাকা এবং উদ্বৃত তহবিল দেখানো হয়েছে ২৮ লাখ ৫২ হাজার ৪ শত ৩২ টাকা।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান খান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, প্যানেল মেয়র আতিয়ার রহমান, প্যানেল মেয়র খাদিজা খাতুন, পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, পৌর কাউন্সিলর কবির হোসেন, পৌর কাউন্সিলর আসমা খাতুন, পৌরসভার হিসাব রক্ষক মফিজুর রহমান, কর আদায়কারী পলাশ সিংহ, পৌর কর্মকর্তা হাবিবুর রহমান, মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সদস্য নার্গিস পারভীন প্রমুখ।

উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা বি এম মোফাজ্জেল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের