মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি: “শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) সকালে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদের সভাপতি ও একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলামের সঞ্চালনায় শহরের আবু সারাফ সাদেক অডিটরিয়ামে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুর রব। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আব্দুস সামাদ, উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি আব্দুস সালাম, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল হান্নান, সবদিয়া বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান প্রমুখ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সরকারি উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রভাত কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাবু প্রমূখ।
আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর