মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল ফকিরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল ফকির (৯০) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল ফকিরকে বুধবার সকালে ইউনিয়নের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন গার্ড অফ অনার প্রদান করেন।

গার্ড অফ অনার প্রদানকালে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী বীর মৃক্তিযোদ্ধা সামছুর রহমান, বীর মৃক্তিযোদ্ধা সাহাবুদ্দীন সরদার, বীর মৃক্তিযোদ্ধা আব্দুর রহমান ঢালী, বীর মৃক্তিযোদ্ধা আবুল হাসান খান, বীর মৃক্তিযোদ্ধা আব্দুস সাত্তার দফাদার, বীর মৃক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস, কেশবপুর থানা পুলিশের ৭নং বিট পুলিশিং এর দায়িত্বে থাকা এস, আই তাপস কুমার রায়সহ থানা পুলিশের সদস্যবৃন্দ।

গার্ড অফ অনার শেষে জানাযা পড়ান স্থানীয় মসজিদের ঈমাম।

এরপর তাঁকে কমলাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

গার্ড অফ অনার প্রদানকালে উপস্থিত ছিলেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম মুকুল, কমলাপুর ৮নং ওয়ার্ডের মেম্বর আব্দুল হালিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়েছেন পাঁজিয়া ইউপি সাবেক চেয়ারম্যান, ইয়ার মাহমুদ, রাজনীতিবিদ নজরুল ইসলাম খান,পাঁজিয়া সাংস্কৃতিক পরিষদের সভাপতি বাবর আলি গোলদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ জসিম উদ্দিন, পাজিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা, বাফুফের রেফারী ও কেশবপুর রেফারী সমিতির ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!