বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর..

কেশবপুরের এ্যাসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো কিশোরী

যশোরের কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানার হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল এক কিশোরী।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার কালিয়ারই গ্রামের ১৬ বছরের এক কিশোরীর বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ওই বাড়িতে হাজির হন।
এসময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও পারিবারিক লোকজনদের নিয়ে ১৮ বছর বয়সের আগে বিয়ে দেবেন না এই মর্মে কন্যার পিতার নিকট থেকে মুচেলকা নেন।

বাংলা নববর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক ভার্চুয়াল সভা

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক ভার্চুয়াল সভা বৃহস্পতিবার বিকালে জুম মিটিং এর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহি অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক ভার্চুয়াল সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, অধ্যাপক মশিউর রহমান, শিশু একাডেমীর সংগীত বিভাগের প্রশিক্ষক উজ্জ্বল ব্যানার্জি প্রমূখ।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা হাবিবের মাস্ক বিতরণ

যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব মাস্ক বিতরণ করেছেন।
কেশবপুর উপজেলা প্রেসক্লাব চত্ত্বরে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে মাস্ক বিতরণ উদ্বোধন করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জাতীয় পর্টির আহবায়ক মনিরুজ্জামান বিশ্বাস, পৌর সদস্য গোলাম মোস্তফা, পৌর সদস্য ওবায়দুল ইসলাম প্রমুখ। কেশবপুর শহর থেকে জাতীয় পার্টির অফিসের সামনে পর্যন্ত মোট ৫শত মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

স্বাস্থ্যবিধি মেনে না চলায় ২জনকে জরিমানা

যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের ৩য় দিনে মাস্ক না পরায় এবং স্বাস্থ্যবিধি মেনে না চলায় ২জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। মাস্ক ব্যবহার না করায় ত্রিমোহিনী মোড় চত্ত্বরে একজন পথচারীকে ১ শত টাকা ও শহরের মধু সড়কে স্বাস্থ্যবিধি মেনে না চলায় একজন ডাক্তারের দোকানে ২ শত টাকা জরিমানা আদায় করেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার