বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্যান্সারে আক্রান্ত রফিকুলের জীবন সংকটাপন্ন, অর্থের অভাবে হতে পারছেনা চিকিৎসা

কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের বসস্তপুর গ্রামের ভ্যান চালক রফিকুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। অত্যান্ত পরিশ্রমী সাধাসিধা একজন মানুষ। সারাদিন ভ্যান চালিয়ে যা রোজগার করেন তাতেই বউ এবং দুটো মেয়ে নিয়ে বেশ সুখেই ছিলেন।

বেশ কিছুদিন ধরে পেট ব্যাথা করলে ডাক্তার দেখিয়ে পরিক্ষা করে জানতে পারেন পেটে টিউমার হয়েছে। সাতক্ষীরার একটা প্রাইভেট হাসপাতালে ৬০০০০ (ষাট হাজার) টাকা খরচ করে অপারেশন হয়েছে।

অপারেশনের পরে ডাক্তার টিউমারটি টেস্টের জন্য ঢাকায় পাঠালে ক্যানসার হয়েছে মর্মে রিপোর্ট আসছে। পরে আরো কিছু টেস্ট করে বিষয়টি শিওর হওয়ার পরে ডাক্তার চিকিৎসা হিসেবে ৬ টা কেমোথেরাপি দিতে বলেছেন।

ঢাকা আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালে গেলে তারা বলেছে ৬ টা কেমো ভাগ করে ১২ বারে দিবেন, প্রতি সপ্তাহে একটা করে।

ছয়টি কেমোথেরাপির প্রতিটির জন্য ৩৬০০০ টাকা হিসাবে ৩৬০০০×৬ = ২,১৬,০০০/= টাকা খরচ। ১২ বার ঢাকায় যাওয়া আসা এবং আনুষাঙ্গিক মিলে মোটামুটি আরো ৩/৫ হাজার টাকা হিসাবে আরো ৬০০০০ টাকা।
সর্বসাকুল্যে ৩০০০০০ (তিনলক্ষ) টাকা এখনও খরচ।
ইতিমধ্যে উনার সম্বল যা ছিলো শেষ করে ফেলেছেন।

এলাকাবাসী এবং দুয়েকটা স্বেচ্ছাসেবী সংগঠন যা হেল্প করেছে তা দিয়ে এপর্যন্ত ২ টা কেমো দিয়েছেন।

এখনও চারটা বাকী। দীর্ঘদিন যাবত নিজে কাজে যেতে না পারার কারনে আয় ইনকাম না থাকায় স্ত্রী, সন্তান এবং নিজের খাওয়া দাওয়ায় ও সমস্যা হচ্ছে। নাখেয়েও দিন যাচ্ছে কোন কোন দিন। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা খরচ মেটাতে পারছে না পরিবারটি।

অসহায় রফিকুলের জীবন বাঁচাতে সমাজের জনপ্রতিনিধি, বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সাহায্য কামনা করেছেন। রফিকুলের উন্নত চিকিৎসার জন্য এখনো প্রায় আড়াই লাখ টাকার প্রয়োজন।

সাহায্য পাঠানোর ঠিকানা

মো. রফিকুল ইসলাম
পিতা. মৃত শহর আলী
গ্রাম – বসন্তপুর
ডাক – ধানদিয়া
কলারোয়া, সাতক্ষীরা
মোবাইল নাম্বার – 01764245913 (বিকাশ)

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা