শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কয়েকঘন্টা পর অনুষ্ঠিতব্য কলারোয়ার ১০ ইউপি নির্বাচনে ৯১টি কেন্দ্রই গুরুত্বপূর্ণ !

কয়েকঘন্টা পর অনুষ্ঠিতব্য কলারোয়ার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯১টি কেন্দ্রই গুরুত্বপূর্ন! শেষ সময়ে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন ভোট প্রার্থনায়।

নির্বাচনের কয়েকঘন্টা আগে সকল প্রার্থীরা নির্বাচনী বিধি মেতাবেক প্রচার-প্রচারণা করলেও এলাকা ভিত্তিক ভোটারদের মধ্যে নির্বাচনী পরিবেশ বিঘ্ন ঘটার আশংকা রয়েই গেছে। শেষ মুহুর্তে নির্বাচনী মাঠে প্রার্থী, কর্মী-সমর্থক ও ভোটারদের মাঝে বাকযুদ্ধে লিপ্ত হয়ে সংঘর্ষের অবস্থান বিরাজ করছে।

রবিবার রাত থেকে উপজেলার হেলাতলা ইউনিয়নের হেলাতলা বাজারে, জালালাবাদ ইউনিয়নের কাশিয়াডাঙ্গা, সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা মোড়েসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার প্রচারনার মুহর্তে প্রতিদ্বন্দী প্রার্থী-সমর্থকরা মুখোমুখি হলে ছোটোখাটে সংঘর্ষের আকার নেয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির ইউপি নির্বাচনে উপজেলার ৯১টি কেন্দ্রই গুরুত্বপূর্ন জানিয়ে বলেন, কেন্দ্রেসহ বিভিন্নভাবে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা সকল এলাকায় আইন শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহনে কঠোর অবস্থানে রয়েছেন।

কলারোয়ার ১০ টি ইউনিয়নের ৯১টি ভোট কেন্দ্রে সুষ্ঠু,সুন্দর পরিবেশে ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান। তিনি আরও জানান, অনুষ্ঠিতব্য ১০ ইউপি নির্বাচনে মোট ১ লাখ ৪৪ হাজার ৪৭০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৭৭৪ ও মহিলা ভোটার ৭২ হাজার ৬৯৬ জন। জানা গেছে, ইউপি চেয়ারম্যান পদে ১০ জন আ’লীগ মনোনীত নৌকা প্রতীকসহ বিভিন্ন প্রতীকে স্বতন্ত্র পার্থী ৩৮ জন, সংরক্ষিত ওয়ার্ড’র মহিলা সদস্য পদে ১২৪ জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৮৫ জন একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দীতা করছেন। তবে ইতোমধ্যে একাধিক প্রার্থী দলীয় প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে ও ব্যক্তিগত কারনে নির্বাচনী প্রতিদ্বন্দীতা থেকে সরে দাঁড়িয়েছেন।

উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৯ নং হেলাতলা ইউনিয়ন পরিষদের সকল কেন্দ্রে ইভিএম’র মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব