শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়িয়ায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও একজন সদস্য প্রার্থীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৮টার দিকে সোনাবাড়িয়া মোড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনার সময় হামলাকারীরা চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি কার্যালয় ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সেখানে উত্তেজনা বিরাজ করছে।
আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম জানান, তিনি তাঁর নির্বাচনী কার্যালয়ে বসে সোমবারের নির্বাচনে নেতাকর্মীদের মধ্যে দায়িত্ব বণ্টনের কাজ করছিলেন। এ সময় আওয়ামী লীগ দলীয় প্রার্থীর সমর্থকেরা অতর্কিত হামলা করে। একই সময় তাঁরা মেম্বার পদপ্রার্থী আনারুলের কার্যালয়েও হামলা করে। এই হামলায় কমপক্ষে ১৫ জন আহত হন।

শহিদুল ইসলাম বলেন, ‘আমি নিজে আহত হয়ে আত্মরক্ষার জন্য পালিয়ে গেছি। আমার লোকজনদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’

এ ব্যাপারে নৌকা প্রতীকের পদপ্রার্থী মো. বেনজির হোসেন বলেন, ‘দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। আমার একজন কর্মীর মাথায় ইটের আঘাত লেগেছে।’

ঘটনাস্থল থেকে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, ‘এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোনো পক্ষই এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেনি।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব