সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজায় ইসরায়লি হামলার প্রতিবাদে তালায় জামায়াতের বিক্ষোভ-প্রতিবাদ

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): ফিলিস্তিনের গাজায় ইসরাইলি নৃশংস গনহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরা তালা উপজেলা জামায়াত ইসলামী আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৮টায় তালা সরকারী হাইস্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিনরাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের নেতৃত্বদেন সাতক্ষীরা জেলা জামায়াত ইসলামীর নায়বে আমির ডা. মাহমুদুল হক।

উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী সভাপতিত্বে ও ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক এর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা জামায়াত ইসলামীর নায়বে আমির ডা. মাহমুদুল হক, ওলামা বিভাগের মাওলানা কবিরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি জামালুল বান্না প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের মোস্তাফিজুর রহমান রেন্টু, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, তালা ইউনিয়নের আমির মোঃ মুজিবুর রহমান, যুব জামাত নেতা আনোয়ার হোসেন, যুব জামাত জাকারিয়া, শহর তালা শহর ওয়ার্ডের সভাপতি এডভোকেট মশিউর রহমান।

বক্তারা বলেন- গাজার গণহত্যা কোন সভ্য সমাজের কাম্য হতে পারে না। গাজায় চলমান ইসরাইলে আগ্রাসন,নারী শিশুসহ নিরীহ মানুষদের নির্বাচনে হত্যা, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এক নির্মম গণহত্যার বাস্তব চিত্র।

বিশ্বের বিবেকবান মানুষদের এই বর্বর ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

তালায় মণ্ডপেমণ্ডপে দুর্গোৎসব, মন্দির কমিটির সাথে মতবিনিময়ে জেলা পরিষদের প্রশাসক হাবিব

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলারবিস্তারিত পড়ুন

তালায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ, নেওয়া হলো মুচলেকা

সাতক্ষীরার তালায় ১৬ বছর বয়সী এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বাল্যবিবাহের আয়োজনের অভিযোগে অভিযানবিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা
  • তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক
  • তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা
  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি