বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গৃহিণীকে উত্তাক্ত: কালিগঞ্জে ছাত্রলীগের সাবেক সভাপতিকে পুলিশে সোপর্দ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: ১০ বছর ধরে এক গৃহিণীকে উত্তাক্ত করা, কু প্রস্তাব দেওয়াসহ নানান উপায়ে অনৈতিক উদ্দেশ্য হাসিল করতে না পেরে সুযোগ বুঝে গৃহিণীর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টাকালে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন উজ্জ্বল তরফদার (৩২) কে আটক করে পুলিশে সোপর্দ করে গৃহিণীর পরিবারের লোকজন ও প্রতিবেশিরা।

উজ্জ্বল উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের ইসরাফিল তরফদারের ছোট পুত্র।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত্র আনুমানিক ১১ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপির মানপুর গ্রামের ইয়াসিন আলী সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহিণী জানান, উজ্জ্বল বিগত ১০ বছর ধরে তাকে উত্তাক্ত করা সহ ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা এবং স্বামী সন্তানদেরকে ফাকি দিয়ে তার কথামত চলার জন্য চাপ প্রয়োগ করত। লোকচক্ষুকে ফাঁকি দেওয়ার জন্য তার সাথে বোনের সম্পর্ক স্থাপনের মাধ্যমে তার অনৈতিক উদ্দেশ্য হাসিল করার চেষ্টা অব্যাহত রাখে। দলীয় প্রভাব থাকায় তার বিরুদ্ধে কোনরুপ অভিযোগ করতে পারেননি তিনি। বৃহস্পতিবার তার স্বামী ইটভাটায় থাকার সুবাদে সুযোগ বুঝে উজ্জ্বল তার ঘরে প্রবেশ করে এবং তার উদ্দেশ্য চরিতার্থ করতে চায়।

এ বিষয়ে ভুক্তভোগী গৃহিণী বাদি হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সুত্রে জানা যায়- ঘটনার রাত্রে উজ্জ্বল গৃহিণীর শয়ন কক্ষে প্রবেশ করে তার স্বামী সন্তানসহ মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষনের চেষ্টা করে এবং ধস্তাধস্তি শুরু করে তখন গৃহিণীর ডাক চিৎকারে তার পুত্র, ভ্রাতুপুত্র ও প্রতিবেশীরা ছুটে এসে উজ্জ্বলকে আটক করে কালিগঞ্জ থানা পুলিশকে খবর দিলে তারা তাকে আটক করে থানায় নিয়ে যায়।

কালিগঞ্জ থানার উপ পরিদর্শক মো: কামাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে আটক উজ্জ্বলকে শুক্রবার (৭ ফেব্রুয়ারী) জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য জামাল ফারুক বলেন উজ্জ্বল দীর্ঘ কয়েক বছর যাবৎ গৃহিণীর বাড়িতে প্রকাশ্য যাতয়াত করে এবং এলাকায় নানান অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলো। এলাকার সবাই তার অপরাধের বিষয়টি জানলেও প্রভাব আর হুমকিতে কেউ মুখ খোলার সাহস পায়নি।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন