সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের খড়িঞ্চীতে দিনব্যাপী ফ্র্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুর উপজেলার খড়িঞ্চীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মনিরামপুর পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে, প্রতিষ্ঠাতা সভাপতি ও এলাকার কৃতি সন্তান মোঃ সাইফুল ইসলামের নিজ উদ্যোগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলার খড়িঞ্চী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মোঃ সাইফুল ইসলাম এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। খুলনা গাজী মেডিকেল কলেজের প্রভাষক ও মেডিকেল অফিসার ডা. তন্ময় দাস ও খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আরাফাত খন্দকার বিভিন্ন বয়সের ২শ’ ৪০জন নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন এবং আর এস এল ইথিক্যাল ড্রাগন লিমিটেডের সৌজন্যে শহিদুল ইসলাম রোগীদেরকে ওষুধ প্রদান করেন। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এ মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। মনিরামপুর পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাইফুল ইসলাম এসময় বলেন- মানবেতর সেবাই কাজ করে যাচ্ছি। আমাদের মানবিক কাজে যে কেউ যুক্ত হতে পারেন।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি