মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘূর্নিঝড় অশনি’র প্রভাবে উপকূলজুড়ে ভারি বৃষ্টিপাত

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিনপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্নিঝড় ‘অশনি’ উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। আকাশে মেঘের ঘনঘটা বিরাজ করছে।

রোবাবার ভোররাত থেকেই টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সকাল নয়টায় জেলায় ৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতই সাথে বাতাসের চাপ কিছুটা বেড়েছে।

ঘূর্নিঝড় ‘অশনি’ রবিবার দুপুর ১২টা পর্যন্ত পায়ারা সুমুদ্র বন্দর থেকে ৯৩৫ কিলোমিটার দক্ষিন-দক্ষিন পশ্চিমে, চট্রগ্রাম সমুদ্র বন্দর থেকে ১০৮৫ কিলোমিটার দক্ষিন-দক্ষিনপশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১০২০ কিলোমিটার দক্ষিন-দক্ষিনপশ্চিমে এবং মোংলা সমুদ্র বন্দর থেকে ১০২০ কিলোমিটার দক্ষিন-দক্ষিনপশ্চিমে অবস্থান করছিলো। এটি আরো উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। প্রবল ঘূর্নিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিাটার এর মধ্যে বাতাসের একটানা সাের্বচ্চ গতিবেগ ঘন্টায় ৮৯ কিলোমিটার যা দমকা বা ঝরো হাওয়া আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। তাই পটুয়াখালীর পায়রাসহ সব বন্দর সমূহকে দুই নম্বর দূরবর্তী হুশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ইতিমধ্যে অধিকাংশ মাছ ধরা ট্রলার মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরের পোতাশ্রয়ে আশ্রয় নিলেও কিছু সংখ্যক ট্রলার এখনও গভীর সাগরে অবস্থান করছে। তবে আজ সন্ধ্যার মধ্যে সকল মাছধরা ট্রলার ঘাটে পৌছাবে বলে জানিয়েছে মৎস্য আড়তদার মালিক সমিতি।

এদিকে বৃষ্টির ধারা অব্যাহত থাকলে এবং ঘূর্নিঝড় ‘অশনি’ উপক‚লে আঘাত হানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে মুগডাল ও বোরো ধান চাষীরা। তবে ক্ষতি কিছুটা কমাতে কৃষকদের আগে ভাগে ধান কেটে ঘর তোলার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।

পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মহিউদ্দিন জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্নিঝড় অশনির কারনে বোরো চাষীদের ধান কাটার নির্দেশনা দিয়ে এলাকায় এলাকায় মাইকিং করা হচ্ছে, যাতে তাদের এ কষ্টের ফসল ঘরে তুলতে কোন সমস্যা না হয়।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, ঘূর্নিঝড় অশনি বর্তমানে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি মূলত ভারত উপক‚ল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তবে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

সৌজন্যে: আওয়ার নিউজ বিডি

একই রকম সংবাদ সমূহ

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা