বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চলে গেলেন জার্মান ফুটবলের কিংবদন্তি মুলার

জার্মানি এবং বায়ার্ন মিউনিখ কিংবদন্তি ফুটবল স্ট্রাইকার গার্ড মুলার মৃত্যুবরণ করেছেন। রবিবার সকালে ৭৫ বছর বয়সে বিশ্বকাপজয়ী এই ফুটবলারের মৃত্যু হয় বলে বায়ার্ন মিউনিখের এক বিবৃতিতে জানানো হয়েছে।

বায়ার্ন মিউনিখের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রবিবার এফসি বায়ার্ন মিউনিখের পৃথিবীটা পুরোপুরি থমকে দাঁড়িয়েছে। ক্লাব এবং গোটা বিশ্বের তার সমর্থকেরা গার্ড মুলারের মৃত্যুতে শোকস্তব্ধ। রবিবার সকালে ৭৫ বছর বয়সে তিনি মারা যান।’

ডার বোম্বার নামেও পরিচিত ছিলেন জার্মানির এই কিংবদন্তি স্ট্রাইকার। নিজ দেশের হয়ে ৬২ ম্যাচ খেলে গোল করেছেন ৬৮টি। মিরোস্লাভ ক্লোসাই কেবল তার এই রেকর্ড ভেঙেছিলেন ২০১৪ সালে।

তবে বায়ার্ন মিউনিখের হয়ে তিনি যা করে গেছেন তা রীতিমত বিস্ময়কর। রেকর্ডের পর রেকর্ড গড়েছিলেন তিনি ভাবারিয়ানদের জন্য। বায়ার্নের হয়ে ৬০৭টি প্রতিযোগিতামূলক ম্যাচে ৫৬৬ গোল করেছিলেন মুলার। বুন্দেসলিগায় করেছিলেন ৩৬৫টি গোল। যা রেকর্ড হয়ে আছে। শুধু তাই নয়, বুন্দেসলিগায় ৭ মৌসুম তিনি ছিলেন সর্বোচ্চ গোলদাতা। পুরো ফুটবল কেরিয়ারে তিনি দেশ ও ক্লাব মিলিয়ে মোট ৭৮০ ম্যাচে ৭১১টি গোল করেছিলেন।

১৯৭৪ গার্ড মুলারের একক নৈপূণ্যেই বলতে গেলে বিশ্বকাপ জেতে পশ্চিম জার্মানি। বিশ্বকাপের ইতিহাসে এক সময় তিনি ছিলেন সর্বোচ্চ গোলদাতা। তার নামের পাশে ছিল ১৪টি গোল। ব্রাজিলের রোনালদো ২০০৬ বিশ্বকাপে সে রেকর্ড ভেঙে করেন ১৫ গোল। কিন্তু ২০১৪ বিশ্বকাপে মুলারেই স্বদেশী মিরোস্লাভ ক্লোসা ভেঙে দেন রোনালদোর রেকর্ড। এর আগে ১৯৭২ সালে জার্মানিকে ইউরো কাপ জেতান তিনি।

১৯৭২ সালে এক মৌসুমে ৮৫টি গোল করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন মুলার। সেই রেকর্ড টানা ৪০ বছর অক্ষত থাকার পর ২০১২ সালে সেটি ভাঙেন লিওনেল মেসি। দু’টি বিশ্বকাপ খেলে মুলার মোট ১৪টি গোল করেছেন। যেই রেকর্ড অক্ষত ছিল প্রায় ৩২ বছর। ২০০৬ সালে সেটি ভেঙ্গে দেন ব্রাজিলের রোনালদো।

১৯৮২ সালে ফুটবল ক্যারিয়ার শেষ হওয়ার পরে মাদকাসক্ত হয়ে পড়েছিলেন গার্ড মুলার। ২০১৫ সালে অ্যালঝাইমার্স রোগেও আক্রান্ত হয়েছিলেন তিনি। তার মৃত্যুতে সত্যি হঠাৎ করেই থমকে গিয়েছে ফুটবল বিশ্ব।

একই রকম সংবাদ সমূহ

মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেবিস্তারিত পড়ুন

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গোল্ডেন বুট জয় করেছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ানবিস্তারিত পড়ুন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করে ২০২৬ বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেনবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে
  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের