বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় না স্থানীয়, কোন নির্বাচন আগে হবে জানালেন ইসি সানাউল্লাহ

কোন নির্বাচন আগে হচ্ছে, জাতীয় নাকি স্থানীয় সরকার? এ নিয়ে গুঞ্জনের শেষ নেই। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী, নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।’

সোমবার সকালে রাজশাহীতে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসি বলেন, ‘কমিশনের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করা। অতিরিক্ত দায়িত্বের অংশ হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় তথা সরকার যখন সিদ্ধান্ত নেয় তখন আমরা সেই নির্বাচন অনুষ্ঠান করে দেয়। স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত কমিশন নেয় না। স্থানীয় সরকার নির্বাচন হবে কি হবে না? কবে হবে? এ সিদ্ধান্ত নেবে সরকার। যখন সিদ্ধান্ত নিবে তখন আমরা জানতে পারব।’

তিনি আরও বলেন, ‘কমিশন দায়িত্ব গ্রহণ করেছে সত্যিকার অর্থে একটি অবাধ, নিরপেক্ষ, উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য। যেসব কারণে জুলাই-আগস্টের অবতারণা হয়, তার মধ্যে অন্যতম ছিল ভোটের অধিকার হারিয়ে যাওয়া। বর্তমান কমিশন একটি ভঙ্গুর নির্বাচন ব্যবস্থার মধ্যে দায়িত্ব গ্রহণ করেছে। অপর পাশে রয়েছে সন্তানদের রক্ত। কাজেই একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশন দায়বদ্ধ।’

আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেন, ‘প্রাপ্তবয়স্ক হওয়ার পরও এতদিন যারা ভোট দিতে পারেনি তারাও সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছেন। কাজেই কোনো নাগরিক উপযুক্ত হওয়ার পরও সামান্য জটিলতার কারণে যেন ভোটার হওয়া থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।’

বিগত বিতর্কিত নির্বাচনের সময় দায়িত্বে থাকা কর্মকর্তাদের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন ব্যবস্থাপনায় কেউই আইনের উর্ধ্বে নয়। আমরা যারা বর্তমানে দায়িত্ব পালন করছি আমরাও না। কেউ যদি কোনো অপরাধ করে থাকে তাকে আইন আদালতের সামনে যেতে হতেই পারে। এটা নির্বাচন কমিশনের বিষয় নয়, আইন আদালতের বিষয়।’

একই রকম সংবাদ সমূহ

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে সমাজ ও দেশের জন্য ইতিবাচকভাবে কাজ করারবিস্তারিত পড়ুন

ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ

কোরবানির ঈদের আনন্দ যখন চারদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই রাজশাহীর বাঘা উপজেলারবিস্তারিত পড়ুন

সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমানের ফ্রান্স সফরের প্রস্তাব অনুমোদন দেননিবিস্তারিত পড়ুন

  • ভূমিসেবা মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ‘এমপিদের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না’
  • দ্রুত দেশে পৌঁছাবে হামসহ ১০ ধরনের টিকা: স্বাস্থ্য সচিব
  • কারো লাঠিয়াল নয়, পুলিশ হবে জনগণের বন্ধু: সালাহউদ্দিন
  • বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী
  • শহীদ মিনারে সর্বস্তরের মানুষের উপচেপড়া ভিড়, ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
  • পুলিশের ভেতর কোনো ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • সেই শিশু সাজিদকে বিদায়, জা*নাজায় হাজারো মানুষের ঢল
  • শাপলা না দেয়ার বিষয়টি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা: নাহিদ ইসলাম
  • ‘রাকসু নির্বাচনের ভোটগণনা ওএমআর মেশিনে হবে’
  • কেন্দ্র-বাক্স দখল, অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল : সিইসি
  • বিচার চলাকালে আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : সিইসি