সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জিয়ার খালে আবার প্রাণ ফেরানোর উদ্যোগ তারেক রহমানের আগমন ঘিরে নতুন খনন, শেষ হচ্ছে দীর্ঘ অবহেলার অধ্যায়

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের ঐতিহাসিক ‘জিয়ার খাল’ এক সময় যা ছিল কৃষি ও সেচ ব্যবস্থার প্রাণকেন্দ্র দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে কার্যত মৃতপ্রায় হয়ে পড়েছিল। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে খালটি সংস্কার ও সংরক্ষণের যথাযথ উদ্যোগ না নেওয়ায় এর বেহাল দশা সৃষ্টি হয়। তবে এখন আবার নতুন করে খালটি খননের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে আশাবাদ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য আগমনকে সামনে রেখে সারাদেশে চলমান খাল খনন কর্মসূচির অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়নের এই খাল পরিদর্শন করেছেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

বৃহস্পতিবার দুপুরে তিনি খালটি পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে উলাশীর এই খাল খনন কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে।” তিনি সংশ্লিষ্টদের দ্রুত সময়ের মধ্যে খালপাড় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করার নির্দেশনা দেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্বোধনকৃত খাল সংশ্লিষ্ট স্থাপনা ও ভিত্তি স্তম্ভ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার পরিকল্পনা রয়েছে।

এ সময় জেলা প্রশাসক খাল খননের অগ্রগতি, কাজের মান এবং স্থানীয় জনগণের সম্ভাব্য উপকারিতা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে, যাতে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে খালটি কার্যকর ভূমিকা রাখতে পারে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার