সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলা যুবদলের উদ্যোগে তারেক রহমানের কারামুক্তি দিবস ও খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সদর থানা ও পৌর শাখার উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারামুক্তি দিবস ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৫টায় শহরের সঙ্গীতা মোড়ের সদর থানা যুবদলের সভাপতি শাহীনুর রহমান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান হাদী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম বাবু, আইনুল ইসলাম নান্টা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টো, সদর যুবদলের সভাপতি শাহীন, পৌর যুবদলের সভাপতি ফরিদুজ্জামান ফরিদ, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক আসিফুর রহমান তুহিন, মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিব, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, খোরশেদ আলম (মেম্বর), মনিরুজ্জামান প্রিন্ট(মেম্বর), সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক আলীমুজ্জামান আলিম, শহর যুবদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

এছাড়া অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ রাজিবুল ইসলাম, রুহুল আমীন পাড়, সেলিমুজ্জামান সেলিম, শিবলু, আরিফুর রহমান আলো, জিয়াউর রহমান, আফজাল, রুবেল, শেখ জামাল, কবির, সালাউদ্দীন আহমেদ, আবু রায়হান, আব্দুল আজিজ, উজ্জ্বল সাধু, কবির, দরগাহপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ ইয়াদ আলী প্রমুখ। এসময় বক্তারা কেন্দ্রীয় কমিটিকে উদ্দেশ্যে করে বলেন, সাতক্ষীরায় যুবদল ভেঙে দিয়ে যারা দলের জন্য জেল খেটেছে। যারা পুলিশের গুলি খেয়েছে এবং যারা রাজপথে সব সময় আন্দোলন করেছে এমন প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন করে জেলা যুবদল গঠনের আহবান জানান। আর যদি সেটি না হয় দুর্বার আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করে নেওয়া হবে।

সূত্রে. পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং নিয়মিত উপস্থিতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বীর মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন দেওয়ার ঘটনায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম