কলারোয়া আলিয়া মাদ্রাসায় ঈদ পূর্ণ মিলনী ও এ+ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত


কলারোয়া আলিয়া মাদ্রাসায় ঈদ পূর্ণ মিলনী ও এ+ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৮ জুন) সকাল এগারটায় কলারোয়া আলিয়া মাদ্রাসার অডিটোরিয়ামে কলারোয়া আলিয়া মাদ্রাসা এক্স স্টুডেন্টস্ এ্যাসোসিয়েশনের আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও এ+ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলারোয়া আলিয়া মাদ্রাসা এক্স স্টুডেন্টস্ এ্যাসোসিয়েশনের আহবায়ক আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাওঃ তৌহিদুর রহমানের পরিচালনায় এবং মোঃ আবদুল্লাহ ইবনে নিজামীর সভাপতিত্ত্বে আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশনের উপ পরিচালক খান মোঃ মিজানুল ইসলাম, আমন্ত্রিত অতিথি হিসেবে আল- আরফাহ ইসলামি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সি,জি,এম আসাদুজ্জামান মিলন,অবসরপ্রাপ্ত অধ্যাক্ষ মুহাঃ আইয়ুব আলী, মাওলানা ওমর, আঃ গফফার।
বর্তমান উপাধ্যাক্ষ মাওলানা আহমেদ আলী, অবসরপ্রাপ্ত ডি,জি,এম (অগ্রনীব্যাংক) মোঃ সিরাজুল হক, সুপার মোঃ ইদ্রিস আলী, বুজতলা সিনিয়র মাদ্রাসার উপাধ্যাক্ষ মোঃ আঃ মালেক,সহ বর্তমান শিক্ষকবৃন্দ এবং প্রাক্তন ছাত্র – ছাত্রীগন।
বিপুল সংখ্যক উপস্থিতিতে প্রাণবন্ত ও আনন্দ ময় এক পূর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আগামী বছর মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে এক বনাঢ্য মিলনমেলা ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন সর্বসম্মততি পালন করার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়।
অতিথি সি,জি,এম আসাদুজ্জামান মিলন বক্তব্যে বলেন, আগামী তে গরীব ও মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি চালু করার প্রস্তাব করেন এবং খান মিজানুল ইসলাম সেলিম তার বক্তব্যে বলেন, কলেজের ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য চোখে পড়ার মত এবং আগামী তে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং আগামী তে আউটডোরে বৃহত্তর পরিসরে মিলনমেলা ও ৪০ বছর পূর্তি উদযাপন পালন করার বিষয়ে পরামর্শ দেন ও সহযোগিতার হাত অব্যাহত রাখবেন বলে আশ্বাস দেন।
সদ্য প্রয়াত শিক্ষক মোঃ আরশাদ আলী সহ মাদ্রাসার সকল নিহত শিক্ষক ও স্টাফের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অবসরপ্রাপ্ত অধ্যাক্ষ মুহাঃ আইয়ুব আলী।


কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন


