মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় ভয়াবহ অগ্নিকান্ড, ব্যাপক ক্ষতি

যশোরের ঝিকরগাছায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকাল ৫টার কিছু সময় পরে পুরাতন কলেজ রোডের কামাল বেডিং হাউজে আগুন লাগে।

একই সময়ের আগুনে পাশের সরদার হোটেল এন্ড রেস্টুরেন্টের আংশিক পুড়ে গেছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ২৫ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ২৪ সদস্যের ইউনিট দীর্ঘ ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে অগ্নিকান্ডের ঘটনায় যশোর-বেনাপোল মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং পৌর এলাকার একাংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সাব-অফিসার আব্দুর রউফ জানান, অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে।

তিনি বলেন, আমরা খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে চলে আসি এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

একই রকম সংবাদ সমূহ

৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’

যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের কৃতী সন্তান ও রাজগঞ্জ সরকারিবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে প্রথম বিয়ের কথা জানাজানি হওয়ায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গেবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে জুনায়েদ নামের ৪ বছরের এক শিশু মারা গেছে।বিস্তারিত পড়ুন

  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল