শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টেনে সরানো হলো আস্ত দোতলা বাড়ি

কৃষক সুখিন্দর সিং সুখীর দোতলা বাড়িটা বেশ নজরকাড়া। নির্মাণও করেছিলেন দেড় কোটি রুপি খরচ করে। সম্প্রতি বাড়িটি নিয়ে বিপদে পড়েন তিনি। জানতে পারেন, সরকারের একটি প্রকল্পের অধীনে তাঁর জমির ওপর দিয়ে নির্মাণ করা হবে মহাসড়ক, ভেঙে ফেলা হবে বাড়িটি। শখের বাড়ির এমন ভবিষ্যৎ পরিণতি মানতে পারেননি সুখী। শেষমেশ আস্ত বাড়িই টেনে দূরে সরিয়ে নিচ্ছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, সুখীর বাড়ি ভারতের পাঞ্জাব রাজ্যের সাঙ্গরুর জেলার রোশানওয়ালা গ্রামে। গ্রামটির ওপর দিয়ে নির্মাণ করা হবে দিল্লি-অমৃতসর-কাতরা এক্সপ্রেসওয়ে। মহাসড়কটি হরিয়ানা, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীরের ভেতর দিয়ে যাবে। এসব এলাকায় চলাচলকারী মানুষের দুর্দশা কমাতে ও যাত্রার সময় বাঁচাতে প্রকল্পটি হাতে নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

শখের বাড়িটি ৫০০ ফুট দূরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে সুখীর। এরই মধ্যে সেটি ২৫০ ফুট সরিয়ে নিয়েছেন। এ কাজে তাঁকে সহায়তা করছেন গ্রামের নির্মাণশ্রমিকেরা। এদিকে বাড়িটি সরানোর একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, চাকার মতো দেখতে কিছু যন্ত্রাংশের সাহায্যে ফসলি জমির ওপর দিয়ে বাড়িটি টেনে নেওয়া হচ্ছে।

বাড়িটির নির্মাণকাজে ২০১৭ সালে হাত লাগিয়েছিলেন সুখী। শেষ হয় ২০১৯ সালে। সুখী বলেন, ‘বাড়িটি নির্মাণ করতে আমার দুই বছর লেগেছে। খরচ হয়েছে প্রায় দেড় কোটি রুপি। এই বাড়ি নির্মাণ করা আমার স্বপ্ন ছিল। তাই আমি সেটি ভেঙে নতুন বাড়ি নির্মাণ করতে চাইনি।’

এদিকে গত মাসে এক্সপ্রেসওয়ে প্রকল্পটি নিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, দিল্লি-অমৃতসর-কাতরা জাতীয় মহাসড়ক সরকারের একটি বড় প্রকল্প। এর নির্মাণকাজ শেষ হলে দিল্লি থেকে পাঞ্জাব হয়ে জম্মু ও কাশ্মীরে চলাচলকারী মানুষের সময়, অর্থ ও শ্রমের সাশ্রয় হবে।

একই রকম সংবাদ সমূহ

ভারতে শিশু ধর্ষণের প্রধান অভিযুক্ত এনকাউন্টারে নিহত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বারুইপুর শহরতলিতে এগারো বছর বয়সী এক শিশুকে দলবদ্ধবিস্তারিত পড়ুন

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। দীর্ঘ দুই বছরের অপেক্ষারবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর করবে ভারত
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • বাংলাদেশ সীমান্তে এলাকার জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত
  • ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন
  • ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী