সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রাক্টর চালিয়ে সংসদ অধিবেশনে রাহুল গান্ধী

কৃষি আইন বাতিল ও কৃষকদের দাবি-দাওয়া তুলে ধরতে ট্রাক্টর চালিয়ে সংসদে গেছেন রাহুল গান্ধী। কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানাতে সোমবার (২৬ জুলাই) ব্যতিক্রমধর্মী এ কর্মসূচি হাতে নেন তিনি।

তিনি বলেন, সংসদে আমি কৃষকদের প্রতিনিধি হয়ে তাদের বার্তা পৌঁছে দিতে এসেছি। এ সময় হাফহাতা শার্ট, ট্রাউজার ও স্যান্ডেল পরে ট্রাক্টরের চালকের আসনে ছিলেন কংগ্রেস সভাপতি। ট্রাক্টরের সামনে বড় ব্যানারে লেখা, কৃষির তিন কালো আইন বাতিল করুন।

এই কর্মসূচি নিয়ে কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় রাহুল বলেন, আমি কৃষকদের উদ্দেশে বলতে চাই, পুরো দেশ আপনাদের পাশে আছে।

ট্রাক্টর চালিয়ে সংসদের দিকে যাওয়ার সময় উপস্থিত কৃষক ও বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, আজ আমি সংসদে কৃষকদের বার্তা নিয়ে এসেছি। সরকার কৃষকদের কণ্ঠরোধ করছে এবং এ বিষয়ে সংসদে কোনো আলোচনাই হতে দিচ্ছে না। সারাদেশ জানে, এ আইনগুলো শুধু দুই-তিনজন বড় শিল্পপতির স্বার্থে আনা হয়েছে। তারা মনে করছে, এই আইনের ফলে কৃষকরা অনেক খুশি এবং যারা আন্দোলন করছেন তারা জঙ্গি। তবে, সত্যিকার অর্থে কৃষকদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।

এদিকে বিজেপির দাবি, বিরোধীরা কৃষকদের রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আইনে কোনো বিষয় থাকলে এটি নিয়ে আবারো কাজ করা যাবে। আলোচনায় বসতে প্রস্তুত বিজেপি।

ট্র্যাক্টর চালিয়ে রাহুল গান্ধীর সংসদে যাওয়ার পথে ‘কৃষকবিরোধী কালো আইন বাতিল করুন’, ‘কৃষি আইন বাতিল’ লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে আন্দোলনকারীদের।

I want to tell all the farmers that the entire country is standing with you. Jai Jawan Jai Kisan: Shri @RahulGandhi#RahulGandhiWithFarmers pic.twitter.com/IiSdIR8h9G

— Congress (@INCIndia) July 26, 2021

একই রকম সংবাদ সমূহ

‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তাকেবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা

ক্যানসারের চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে থাকার জায়গা না পেয়ে রাস্তায় রাত কাটাতেবিস্তারিত পড়ুন

  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি