মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রাম্পকে নিষিদ্ধ করা নিয়ে যা বললেন টুইটার সিইও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করা নিয়ে এবার মুখ খুললেন টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডরসি।

তার মতে, ট্রাম্পকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত সঠিক ছিল। তবে এটিকে ‘বিপজ্জনক দৃষ্টান্ত’ বলে অভিহিত করেছেন তিনি।

তিনি বলেন, হাতেগোণা কয়েকটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের হাতে ইন্টারনেটের নিয়ন্ত্রণ থাকা উচিত নয়।

টুইটারে ট্রাম্পকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত বিষয়ে ১৩টি ধারাবাহিক টুইটে ডরসি বলেছেন, কারো অনলাইনে দেওয়া বক্তব্যের কারণে বাস্তব বিশ্ব ক্ষতিগ্রস্ত হলে পদক্ষেপ নেওয়া উচিত, যদিও অ্যাকাউন্ট নিষিদ্ধ করার বিষয়টি বিভেদমূলক এবং একটি নজির সৃষ্টি হল যা আমি মনে করি বিপজ্জনক।

এক দীর্ঘ টুইট থ্রেডে ডরসি বলেন, গত সপ্তাহে ক্যাপিটল হিলে দাঙ্গার জেরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করার এই ঘটনাকে তিনি কোনোভাবেই উদযাপন করছেন না বা এর জন্য গর্ববোধ করছেন না। ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্টভাবে সতর্ক করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টুইটার প্রধান।

ডরসি আরও লিখেছেন, টুইটারের মতো একটি প্রতিষ্ঠান যদি এমন সিদ্ধান্ত নেয়, যা মানুষ পছন্দ করছেন না, তাহলে তারা অন্য কোথাও গিয়ে ক্ষমতা যাচাই করতে পারেন।

ক্যাপিটল ভবনে হামলার ঘটনার পর ট্রাম্পের ওপর সোস্যাল মিডিয়াজুড়ে বিস্তৃত নিষেধাজ্ঞার কথা শোনা যাচ্ছে। এ নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন ডরসি। টুইটারের পরপরই ফেসবুক ও ইউটিউব ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছে স্ন্যাপচ্যাট।

সূত্র: বিবিসি

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার