বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর....

ফকিরহাটে স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

ফকিরহাট সদর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড শাখা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার পাগলা দেয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাংঙ্গনে ওই সম্মেলনের উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ ইমরুল হাসান। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য শেখ ফারুক হোসেনের সভাপতিত্বে পরেশ কুমার দেবনাথ ও শেখ মঈন উদ্দিনের সঞ্চালনায় ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরীনা আক্তার কিসলু, সহ-সভাপতি শেখ আঃ রাজ্জাক ও শেখ মোস্তাহিদ সুজা। এ সময় ফকিরহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমরেশ রায়, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দেবনাথ, স্থানীয় ইউপি সদস্য সরদার মুস্তাকীন ও পাগলা দেয়াপাড়া গ্রামবাসী সহ স্বেচ্ছাসেবক লীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব কাজি বেলাল সাঈদ। সম্মেলনে ইমরান শেখ মিঠুন সভাপতি ও হিরামন দেবনাথ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ফকিরহাটে মাছের ঘেরে বিষ প্রয়োগ-দেড় লক্ষ টাকার ক্ষতি

ফকিরহাটে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে দেড় লক্ষ টাকার ক্ষতি সাধন করা হয়েছে। ১২ জানুয়ারী মংঙ্গলবার গভীর রাতে উপজেলার সাতশিকা গ্রামে বিষ প্রয়োগের ঘটনাটি ঘটেছে। ঘের মালিক ভুক্তভোগী খন্দকার আঃ ওয়াদুদ কতৃক বিষয়টি অবগত হওয়ার পর স্থানীয় ইউপি সদস্য খান শামীম হাসান ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সরেজমিনে জানা যায়, ফকিরহাটের সাতশিকা গ্রামের পুর্বপাড়ায় শেখ সরোয়ার হোসেনের বাড়ীর সামনে একই গ্রামের খন্দকার আঃ ওয়াদুদ দীর্ঘদিন ধরে একটি ঘেরে মাছ চাষ করেন। বুধবার সকালে তিনি মাছের ঘেরে গেলে প্রায় সবখানেই ভেসে ওঠা মরা মাছ দেখতে পান। ভুক্তভোগী ঘের মালিক জানিয়েছেন, মংঙ্গলবার রাতের কোনো এক সময় কেউ শত্রুতাবশত তার ঘেরে বিষ প্রয়োগ করে। ঘেরে এক থেকে পাচ কেজি পর্যন্ত রুই কাতলা সহ প্রচুর সাদা মাছ ছিল। বুধবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘেরের মধ্যে ক্ষনে ক্ষনে মরা মাছ ভেসে উঠছিলো। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
  • ‘রাজনৈতিক জোকার’ ছিলেন ওবায়দুল কাদের: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর
  • ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর
  • বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী
  • গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী