বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষ ২০১৫-১৬ সেশনের বিশেষ পরীক্ষা ও দ্রুত ফল প্রকাশের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর ১টায় নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন সাত কলেজের শতাধিক শিক্ষার্থী। এতে মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ঢাবি অধিভুক্ত সাত কলেজের ২০১৫-১৬ সেশনের স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলে বিপর্যয় হয়েছে। যার কারণে অকৃতকার্য শিক্ষার্থীরা মাস্টার্সে ভর্তি হতে পারেনি। তাই শিক্ষার্থীদের দাবি যেন দ্রুততম সময়ের মধ্যে বিশেষ পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করা হয় এবং বিশেষ বিবেচনায় মাস্টার্সে ভর্তির সুযোগ দেওয়া হয়।

ঢাকা কলেজে শিক্ষার্থী মো. আলামিন বলেন, আমাদের স্নাতক ৪র্থ বর্ষের ফল প্রকাশিত হয়েছে অনেকদিন হল। পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আমরা মাস্টার্সে ভর্তি হতে পারিনি। আমাদের দাবি ছিল যেন দ্রুত পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করা হয় এবং মাস্টার্সে ভর্তির সুযোগ দেওয়া হয়। সাত কলেজ প্রশাসনের সঙ্গে যতবার যোগাযোগ করা হয়েছে, তারা খুব দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন এবং পরীক্ষা নেওয়ার কথা বলেছেন। কিন্তু আজ পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি।

তিনি আরও বলেন, আজও আমরা সাত কলেজে সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম কিন্তু তিনি আমাদের আশ্বস্ত করতে পারেননি। তাই আমরা বাধ্য হয়েই সড়ক অবরোধ করেছি।

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী প্রমা বলেন, এমনিতেই চার বছরের অনার্স করতে সময় লেগেছে ছয় বছর। অথচ শেষ সময়ে ফল বিপর্যয় হওয়ায় আরও পিছিয়ে পড়তে হচ্ছে। আমরা চাই দ্রুত আমাদের অনার্স শেষ করার সুযোগ দেওয়া হোক। বারবার আমরা কলেজের অধ্যক্ষদের কাছে গিয়েও আমরা সমাধান পাইনি। আমরা চাই প্রশাসন যৌথ উদ্যোগ নিয়ে আমাদের সমস্যার সমাধান করবে।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত পাঁচ দিনব্যাপী শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সফলভাবে সম্পন্নবিস্তারিত পড়ুন

বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি

উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি মেকিং (নীতি নির্ধারণ) ও গবেষণা কার্যক্রম আরওবিস্তারিত পড়ুন

  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি