বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে কলারোয়ায় বিএনপি’র শুভেচ্ছা মিছিল

সাতক্ষীরার কলারোয়ায় শুভেচ্ছা মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্প্রতি সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা হওয়ায় এবং কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আখতারুল ইসলাম যুগ্ম আহবায়ক মনোনীত হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ওই শুভেচ্ছা মিছিল বের করে নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে বাসস্ট্যান্ড এলাকার বিশ্বাস মার্কেট থেকে বের হয়ে মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফের বিশ্বাস মার্কেটে গিয়ে মিছিল শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে দলকে সুসংগঠিত ও গতিশীল করতে নতুন কমিটি কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা মফিজুল ইসলাম মফি, গাড়ি বহর মামলার কারাবরণকারী নেতা কনক, বিএনপি নেতা হোসেন আলী বাবু, জাকির হোসেন, আব্দুস সামাদ, মোজাম হোসেন, আব্দুল আজিজ, মোস্তাফিজুর রহমান মোস্তাক, বাবলু, উপজেলা শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান হাব্বিসহ প্রমুখ নেতাকর্মী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত