বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় শিক্ষকের মৃত্যুর ৫ বছর পরে ১০কোটি টাকা ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ ডিগ্রী কলেজের জীববিজ্ঞানের প্রভাষক মোছাঃ জাহানারা খাতুন গত ০৬.০৭.২০১৯ তারিখ পায়ে চালিত ভ্যানে কলেজে যাওয়ার পথে আনুমানিক সকাল ১০.৪৫ মিঃ পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মজুমদার প্রোডাক্টস লিমিটেড (স্বত্বাধিকারী চিত্ত মজুমদার ও আদিত্য মজুমদার) এর তেলের ট্যাঙ্কার লরি (যাহার রেজিস্ট্রেশন নং যশোর-ট-১১-৩৬৮১) দ্বারা বেপরোয়া গাড়ি চালানোর কারণে ভ্যানের পিছনে ধাক্কা দেওয়ায় ভ্যান হতে রাস্তার উপর ছিটকে পড়েন এবং তেলের ট্যাঙ্ক লরি তার শরিরের উপর দিয়ে চালিয়ে দেয়ার ফলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। জাহানারা খাতুন তালা উপজেলার নওয়াপাড়া গ্রামের শেখ মোঃ শাহাদাৎ হোসেনের স্ত্রী।
উক্ত ঘটনায় মামলা হয় যার নং- অতিরিক্ত দায়রা জজ, প্রথম আদালত, সাতক্ষীরা ২০২০ সালের দায়রা মামলা নং-৭১৯-এ পাটকেলঘাটা থানার মামলা নং-০৩ তারিখ ০৬.০৭.২০১৯, জি. আর-৫২/১৯, আইনের ধারা-২৭৯/৩৩৮-ক/৪২৭/৩০২/৩৪। শেখ মোঃ শাহাদাৎ হোসেন মরহুমা মোছাঃ জাহানারা খাতুনের মৃত্যুর ক্ষতিপূরণ প্রদানের জন্য মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন যার নম্বর- ২৭৬৪/২০২৪। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবী সৈয়দ মেহেফুজ ইসলাম রিট পিটিশন দায়েরকারীর পক্ষে মহামান্য হাইকোর্ট বিভাগে শুনানী করেন। গত ১৯.০৩.২০২৪ তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ, বিচারপতি কে. এম. কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াত মহোদয় শুনানী অন্তে সন্তুষ্ট হয়ে বিবাদীদের প্রতি কেন ১০ (দশ) কোটি টাকা ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দেওয়া হবে না এই মর্মে রুল নিশি জারি করেন। এই রিট পিটিশনে বিবাদী পক্ষ হলেন সচিব, সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, চেয়ারম্যান, বাংলাদেশ রোড ট্রান্সর্পোট অথরিটি (বিআরটিএ) প্রধান কার্যালয়, চেয়ারম্যান, বোর্ড অফ ট্রাস্টি বাংলাদেশ রোড ট্রান্সর্পোট অথরিটি (বিআরটিএ), জেলা প্রশাসক, সাতক্ষীরা, মজুমদার প্রোডাক্টস লিমিটেড, স্বত্বাধিকারী- চিত্ত মজুমদার এবং আদিত্য মজুমদার (তেল ট্যাঙ্ক লরি যাহার রেজিস্ট্রেশন নং যশোর- ট-১১-৩৬৮১), মোঃ নজরুল ইসলাম (চালক) এবং আহম্মদ উল্লাহ (হেলপার)।

একই রকম সংবাদ সমূহ

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং ক্যাম্পাসে নিরাপদ ওবিস্তারিত পড়ুন

  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন