বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার দেয়াড়া ইউনিয়নে স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা

কলারোয়া উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আ’লীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদের হলরুমে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টার সময় দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি গাজী মাহবুবর রহমান মফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এসএম আলতাফ হোসেন লালটু, কেড়াগাছি ইউনিয়নের চেয়ারম্যান আবজাল হোসেন হাবিল, সাবেক উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, সাবেক জেলা পরিষদের সদস্য গাজী মতিয়ার রহমান, প্রভাষক গোপাল ঘোষ, দেয়াড়া ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, আ: ওদুদ, ইউপি সদস্য হারুন-অর- রশিদ, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম মিলন, মহিলা ইউপ সদস্য আকলিমা খাতুন, ওয়ার্ড আ’লীগের সভাপতি ওয়াজেদ আলী খাঁন, প্রধান শিক্ষক শফিকুর রহমান খোকন, শিক্ষক অসিমুজ্জামান অসীম, ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক আ: রব, ডা: রেজাউল ইসলামসহ ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।
এ সময় চেয়ারম্যান মফে বলেন, রমজানে ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে বড় আকারে দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে ২৬ মার্চে খোরদো হাইস্কুল মাঠে ইফতারের ব্যবস্থা করে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হবে।

এ সময় তিনি প্রতিবারের ন্যায় এবারও মহান স্বাধীনতা দিবসে সকলকে সহযোগীতা ও আসান্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে এস,এম আলতাফ হোসেন লালটুকে নির্বাচনে বিজয়ী করতে যার যার অবস্থান থেকে কাজ করার অনুরোধ করেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেয়াড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সাংবাদিক এমএ আউয়ুব হোসেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান