শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় দূর্গা পূজা উপলক্ষ্যে ছোটবন্ধুদের মাঝে নতুন পোশাক উপহার

সাতক্ষীরার তালায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে ছোটবন্ধুদের মাঝে নতুন পোশাক উপহার প্রদান করা হয়েছে।

শুক্রবার সকালে তালা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে উপস্থিত ছোটবন্ধুদের মাঝে এ উপহার প্রদান করা হয়।

তালা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৩৫ জন ছোটবন্ধুর মাঝে এ উপহার তুলে দেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক প্রনব ঘোষ বাবলু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, আমরা বন্ধু ফাউন্ডেশনের সভাপতি এস এমস নাহিদ হাসান প্রমুখ।

পূজার নতুন পোশাক পেয়ে তালার কাঠবুনিয়া গ্রামের ৮ বছরের ছোটবন্ধু সংগ্রাম রায় অনুভূতি ব্যক্ত করে বলেন, “পূজার নতুন পোশাক পেয়ে আমি খুব খুশি হয়েছে। পূজার নতুন পোশাক কিনে দিতে বাবার কষ্ট হয়ে যেতো। বড় বন্ধুরা আমাকে যে পোশাক দিয়েছে তা পরে পূজার দিনগুলো বন্ধুদের সাথে আনন্দ করবো।”

তালা সদরের প্রান্তি দাস বলেন, “আমার জামা খুবই পছন্দ হয়েছে। খুব মানাবে আমায়। বড় বন্ধুরা পূজার জামা দেওয়ায় আমি খুবই খুশি হয়েছি।”

এ ব্যাপারে আমরা বন্ধু’র সভাপতি এ এম নাহিদ হাসান বলেন, “আমাদের সমাজে এই রকম অনেক ছোট বন্ধু আছে যারা পূজায় নতুন পোশাক কিনতে পারে না। এই সুবিধাবঞ্চিত শিশুদের সাথে পূজার আনন্দ ভাগাভাগি করাই আমাদের প্রধান লক্ষ্য। তাইতো আমাদের জমানো টাকা ও শুভাকাঙ্খিদের সহযোগিতা দিয়ে পোশাক কিনে তাদের হাতে তুলে দিয়েছি।”

অতিথি প্রভাষক প্রনব ঘোষ বাবলু বলেন, আমরা বন্ধু সংগঠনের ভিন্ন ধর্মী নানা উদ্যোগ শুধু ছোটদের নয় আমাদেরও উৎসাহিত করে। পূজা উপলক্ষ্যে এমন আয়োজন অতিথিতে কেউ করেছে বলে আমার মনে হয় না। আমরা বন্ধুর সকল উদ্যোগের সাথে আছি।

তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসাবে যা মনে করেন বিশ্বাস করেন আমরা বন্ধুর আজকের কার্যক্রমই তার প্রতিফলন। আমরা বন্ধু সব সময় এমন ভালো কাজ করে যাবে সেই আশা ব্যক্ত করি।

একই রকম সংবাদ সমূহ

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম বৃহস্পতিবার দুপুরেবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব

তালা প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)বিস্তারিত পড়ুন

  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা