বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তৃণমূল কর্মীরাই বিএনপির প্রাণ : তালায় হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মাগুরা ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যে ভোট করে, সে জানে একজন কর্মীর মূল্য কত। আর যে ভোট করে না, সে কখনো কর্মীর মর্ম বুঝবে না। নির্বাচনের আগে কমিটি গঠন একটি বড় চ্যালেঞ্জ হলেও আমি তৃণমূলের মতামতের ভিত্তিতে এই সম্মেলন করে যাচ্ছি। দুই একজনের জন্য পরিবেশ নষ্ট হতে দেওয়া যাবে না। চাঁদাবাজি চলবে না—যদি কেউ অন্যায় করে, দল তার দায় নেবে না।

সব ধর্মের মানুষের মূল্যায়ন করতে হবে, তাদের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। আজ থেকেই কাউন্সিল শেষে বাড়ি বাড়ি গিয়ে ভোটের কাজ শুরু করুন। তৃণমূল কর্মীরাই বিএনপির প্রাণ।”

সম্মেলনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী। ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিনুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা শেখ আমিনুর ইসলাম, শেখ শহিদুল ইসলাম, অধ্যাপক সাইদুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি মীর্জা আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, আনিসুজ্জামান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. হাফিজুর রহমান, ইউনিয়ন যুবদলের নেতা সরজিতসহ আরও অনেকে।

সম্মেলনের শেষ পর্যায়ে কর্মীদের মতামতের ভিত্তিতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়। তালা সদর ইউনিয়নেও একইদিনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বিকালে শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় প্রাঙ্গণেও তালা সদর ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে আরেকটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং কর্মীদের মতামতের ভিত্তিতে প্রতিটি ওয়ার্ডে নতুন কমিটি গঠন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

সাতক্ষীরার তালায় ছাগল ও ভেড়া পালন কর্মসূচির আওতায় ২৯ জন উপকারভোগীর মাঝেবিস্তারিত পড়ুন

তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ