শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ত্রাণের চাল আত্মসাত : তালায় সাবেক চেয়ারম্যান ও মেম্বরের ৩ বছর কারাদন্ড

ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় দোষী সাব্যস্থ করে তালার কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা এবং ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক মহিলা মেম্বর রোখসানা পারভীনকে ৩ বছরের সশ্রম কারাদন্ড এবং প্রত্যেকে ১ লাখ ১৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিভাগীয় স্পেশাল জজ আদালত, খুলনার বিচারক মো: জিয়া হায়দার ওই রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ১ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের ৪ টন ত্রানের চাউল আত্মসাতের অভিযোগে ২০১১ সালের ১৯ আগস্ট তালা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আব্দুল হাকিম বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ১০। ধারা, দন্ডবিধির ৪০৯/৪১১/১০৯ তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২)। উক্ত মামলায় তদন্তকারী কর্মকর্তা দুদক সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সহকারী পরিচালক মো: আমিনুল ইসলাম তদন্ত শেষে ২০১২ সালের ১৪ জুন আসামীদ্বয়ের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগ পত্র নম্বর ৩৭। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য বিভাগীয় স্পেশাল জজ আদালত, খুলনাতে প্রেরণ করা হয়। মঙ্গলবার মামলাটির রায় ঘোষনার জন্য দিন ধার্য্য ছিল। বিচারক মো: জিয়া হায়দার মামলার সাক্ষীদের জেরা জবাবন্দী এবং নথি পর্যালোচনা করে উপরোল্লিখিত রায় ঘোষনা করেন।

রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন, দুদক, খুলনার পিপি শেখ লুৎফুল কবীর।

দুদক, সাতক্ষীরার পিপি এড. মোস্তফা আসাদুজ্জামান দিলু বিষয়টি নিশ্চিত করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল