বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

থানায় মাস্ক ও জীবানুনাশক সামগ্রী হস্তান্তর করলো মানবিক কলারোয়া ফাউন্ডেশন

কলারোয়া থানা পুলিশের কাছে মাস্ক ও জীবানুনাশক সামগ্রী হস্তান্তর করেছে ‘মানবিক কলারোয়া ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন।

রবিবার (২৭ জুন) থানার অফিসার ইনচার্জ মীর খাইরুল কবিরের কাছে তার কার্যালয়ে ওই সামগ্রী তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক কাজী হাসিবুল হোসেন রিয়াজ, যুগ্ন সাধারণ সম্পাদক আফ্রিদি হাসান তানভীর, প্রচার ও সমাজসেবা বিষক সম্পাদক এ.এস.এম. নাসিম প্রমুখ।

ওসি এসময় করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় যেকোন সমস্যায় সর্বদা মানবিক কলারোয়া ফাউন্ডেশনের ‘হেল্প টিম’ এর পাশে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য, গরীব অসহায় এবং সমাজের সুবিধাবঞ্চিত-অবহেলিত মানুষের সার্বিক কল্যাণে নিয়োজিত মানবিক কলারোয়া ফাউন্ডেশন সংগঠনটি ২০২০ সালের ১৫ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।

বর্তমানে ফাউন্ডেশনটির সদস্য সংখ্যা দেশী ও প্রবাসী সব মিলিয়ে ৩০০ জনের বেশি। সদা-সর্বদা পরিশ্রমী কর্মী আছেন ৫০ জন।

সাতক্ষীরা জেলার কলারোয়ার মতো ছোট একটি উপজেলাতে এত বড় মানবিক সংগঠনটি অল্প সময়ের মধ্যে বর্তমানে মানবিক সকল কার্যক্রম পালনের মাধ্যমে বহুদুর এগিয়ে যাচ্ছে।

গরীব অসহায় মানুষের দুঃখে এবং বিভিন্ন সমস্যাগুলোতে ছায়ার মতো পাশে আছেন সংগঠনটি।

মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে প্রয়োজনীয় সকল গ্রুপের রক্ত যোগাড়ে বিশেষ ভাবে ভূমিকা রাখছে। সেই সাথে সাথে মহামারি করোনা ভাইরাস মোকাবেলাই বিশেষ অত্যাবশকীয় সকল পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
প্রতি সপ্তাহে চলছে মাস্ক এবং জীবানুনাশক বিতরন কর্মসূচি।

সেই সাথে সাথে এই মহামারীর সময়ে খাদ্য সংকট মোকাবেলাই দিনমজুর অসহায় মানুষের কাছে বিভিন্ন ত্রানসামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে বিতরন করা হচ্ছে।

বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অথবা যারা বিভিন্ন অসুস্থতার কারনে বাসায় থেকে চিকিৎসা হচ্ছেন তাদের প্রয়োজনীয় সেবা দেওয়ার সুবাদে সংগঠনটি থেকে বিশেষ হেল্প টিম গঠন করা হয়েছে।

যেটি দ্বারা হেল্প লাইন নাম্বারে সাড়া পেয়ে প্রয়োজনীয় সকল ঔষধ ও খাদ্যসামগ্রী বিনামূল্যে সাহায্যপ্রার্থীদের বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে।

গত ১ম দফা লকডাউন থেকে এই পর্যন্ত কলারোয়া উপজেলার বিভিন্ন জায়গা থেকে হেল্পলাইন নাম্বারে কল পেয়ে ৪৮ পরিবারকে তাদের প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়া হয়েছে।

কার্যক্রমটি চলতে থাকবে এবং অর্থের অভাবে চিকিৎসা হতে পারছেনা এমন অসহায় মানুষদের পাশে দাড়িয়ে বিশেষভাবে ভূমিকা পালন করছে সংগঠনটি।

সংগঠনটির কর্মীগনের মতে করোনা ভাইরাস মোকাবেলায় কলারোয়া থানা পুলিশ বিশেষভাবে অটুট ভূমিকা পালন করছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় অসহায় ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার