শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুই গোলে পিছিয়ে পড়েও নাটকীয় জয়ে ফ্রান্স ফাইনালে

প্রথম সেমিফাইনালে ইতালির ৩৭ ম্যাচের অপরাজিত যাত্রা থামিয়ে ফাইনালের টিকিট কেটেছিলো স্পেন। আর দ্বিতীয়টিতে বেলজিয়ামকে হতাশায় ডুবিয়ে প্রত্যাবর্তনের দুর্দান্ত এক নজির স্থাপন করলো ফ্রান্স। পাশাপাশি দ্বিতীয় দল হিসেবে পৌঁছে গেলো ফাইনালে।

বৃহস্পতিবার রাতে উয়েফা নেশনস লিগের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নেমেছিলো বেলজিয়াম ও ফ্রান্স। ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল করে এগিয়ে যায় বেলজিয়াম। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

ইতালির জুভেন্টাস স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে সমানে সমান লড়েছে দুই দল। বল দখলের লড়াইয়ে প্রায় কাছাকাছিই ছিলো বেলজিয়াম ও ফ্রান্স। এমনকি পুরো ম্যাচে গোলের লক্ষ্য বরাবর সমান ছয়টি করেই শট নিয়েছে দুই দল। কিন্তু অধিক সাফল্য পেয়েছে ফ্রান্সই।

এই ম্যাচটিতে দারুণ এক কীর্তি গড়েছেন ফ্রান্সের দুই ভাই লুকা ও থিও হার্নান্দেজ। ১৯৬৪ সালের পর প্রথমবারের মতো ফ্রান্সের জার্সিতে দেখা মিলেছে দুই ভাইয়ের। আর ম্যাচের একদম শেষদিকে জয়সূচক গোল করে এ কীর্তিটি আরও স্মরণীয় করে রেখেছেন থিও হার্নান্দেজ।

ম্যাচের প্রথমার্ধে অবশ্য ছিলো বেলজিয়ামের জয়জয়কার। তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ দলটি। প্রথমে ৩৭ মিনিটের সময় কেভিন ডি ব্রুইনের পাস থেকে বাজিমাত করেন ইয়ানিক কারাসকো। তিন মিনিট পর ডি ব্রুইনের আরেকটি পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোমেলু লুকাকু।

দ্বিতীয়ার্ধে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। ম্যাচের ৫৮ মিনিটের সময় সহজ সুযোগ হাতছাড়া করেন অ্যান্তনিও গ্রিজম্যান। তবে চার মিনিট পর হতাশ করেননি করিম বেনজেমা। কাইলিয়ান এমবাপের পাস ধরে নিখুঁত ফিনিশিংয়ে ফ্রান্সের প্রথম গোল করেন বেনজেমা।

এর সাত মিনিট পর পেনাল্টি থেকে ম্যাচে সমতা ফেরান এমবাপে। ডি-বক্সের মধ্যে গ্রিজম্যানকে ফাউল করা হলে ভিডিও এসিস্ট্যান্ট রেফারির সহায়তা নিয়ে পেনাল্টির বাঁশি বাজান মাঠের রেফারি। স্পট কিক থেকে জোরালো শটে জাল কাঁপান এমবাপে।

এরপর ম্যাচের একদম শেষ সময়ে গিয়ে তৃতীয় গোল করে বেলজিয়ামকে হতাশায় ডোবায় ফ্রান্স। ডি-বক্সের মধ্যে ঠিকঠাক বল ক্লিয়ার করতে পারেনি বেলজিয়ামের ডিফেন্ডাররা, পেয়ে যান থিও হার্নান্দেজ। তার জোরালো শটে ফাইনাল নিশ্চিত হয়ে যায় ফ্রান্সের।

রোববার বাংলাদেশ সময় দিনগত রাত ১২টা ৪৫ মিনিটে নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন