বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুই স্কুল থেকে জিয়ার নাম বাদের সিদ্ধান্ত স্থগিত

বগুড়ার গাবতলীতে স্থাপিত দুটি হাই স্কুলের নাম থেকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

২০০০ সালে বগুড়ার গাবতলী উপজেলায় ‘শহীদ জিয়াউর রহমান গার্লস হাই স্কুল’ এবং ১৯৯৬ সালে ‘গাবতলী শহীদ জিয়া হাই স্কুল’ প্রতিষ্ঠিত হয়। কিন্তু গত ১৯ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক এমপিও অনুমোদনের সময় শিক্ষা প্রতিষ্ঠান দুটির নাম পরিবর্তন করে যথাক্রমে ‘সুখনপুকুর বন্দর গার্লস হাই স্কুল’ এবং ‘গাবতলী পূর্বপাড়া হাইস্কুল’ নামকরণ করা হয়।

নতুন এই নামকরণ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন স্কুল দুটির ম্যানেজিং কমিটির দুই সভাপতি মোর্শেদ মিল্টন ও মো: আমিনুল হক।

সোমবার ওই রিটের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ দুটি স্কুলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেন।

আদালতের রুলে স্কুল দুটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হব না, তা জানতে চাওয়া হয়েছে।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. আকতার রসুল মুরাদ, নুসরাত ইয়াসমিন সুমাইয়া, আব্দুল্লাহিল মারুফ ফাহিম ও নূরে আলম সিদ্দিকি।

আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল ফারহানা পারভীন বিথি।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক