শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে সুশীলনের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শোভন মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।

অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ দত্ত, শিক্ষা অফিসার আজহারুল ইসলাম, রিসোর্স সেন্টারের ইন্সটাক্টর মহিতোষ কর্মকার, সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, আইডিয়ালের পরিচালক ডা. নজরুল ইসলাম, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার গৌরঙ্গ চন্দ্র ঘোষ, রাইট টু গ্রো প্রোজেক্টের প্রোজেক্টর অফিসার তানজিমা আক্তার, ইয়ুথ ইমপাওয়ার্ড প্রোজেক্টের প্রোজেক্ট অফিসার এমরান হোসেন, সুশীলনের সিডিও মিজানুর রহমান, মোমেনা খাতুন, সহ পুষ্টি সমন্বয় কমিটির সদস্যবৃন্দরা।

এসময় পুষ্টি সমন্বয় কমিটির সদস্যরা দেবহাটা থেকে অপুষ্টি দুর করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

একই সাথে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ও রাইট টু গ্রো প্রোজেক্ট এর মাধ্যমে শিশু পুষ্টি নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশাংসা করেন কমিটির সদস্যরা।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা

দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা