বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দৈনিক ইনকিলাবের কলারোয়া সংবাদদাতা হলেন আসাদুজ্জামান ফারুকী

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক “আসাদুজ্জামান ফারুকী”। সম্প্রতি দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক ও প্রকাশক কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।

আসাদুজ্জামান ফারুকী সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। এর আগে তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সংবাদদাতা ছিলেন, বর্তমানে তিনি সাতক্ষীর থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকা’র কলারোয়া উপজেলা’র ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে কলারোয়ায় স্থানীয় সংবাদ সংগ্রহ ও গণমানুষের কথা তুলে ধরার মাধ্যমে সাংবাদিক মহলে সুনাম অর্জন করেছেন।

নিয়োগ প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় আসাদুজ্জামান ফারুকী ইনকিলাব কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন, “দৈনিক ইনকিলাবের মতো একটি জাতীয় দৈনিকে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের বিষয়। আমি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে কলারোয়াবাসীর আস্থা অর্জনের চেষ্টা করব।”

তার এই নিয়োগে কলারোয়া রিপোর্ট ক্লাব ও স্থানীয় সাংবাদিক সমাজ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে থেকে তিনি পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কলারোয়ার মানুষের কল্যাণে কাজ করে যাবেন।

স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার উন্নয়নে এবং নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনে তার অবদান দৈনিক ইনকিলাব পরিবারে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা