শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দৈ‌নিক পত্রদূ‌ত সম্পাদক স. ম আলাউদ্দী‌নের ৩১তম হত্যা দিব‌স উপলক্ষে আলোচনা: খুনিদের বিচার দাবি

আধুনিক সাতক্ষীরার রূপকার ও দৈ‌নিক পত্রদূ‌ত সম্পাদক শহীদ স. ম আলাউদ্দীনের ৩১তম হত্যা দিব‌স উপলক্ষে আলোচা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শ‌নিবার (২০ জুন) রাতে সাতক্ষীরার ম্যান‌গ্রোভ সভাঘরে সাতক্ষীরা প্রেসক্লাব এই সভার আয়োজন করে।

সভায় বক্তারা ব‌লেন, বহুমুখী প্রতিভার অ‌ধিকারী দৈ‌নিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনকে ১৯৯৬ সা‌লের ১৯ জুন রা‌তে প‌ত্রিকা অ‌ফি‌সে কর্মরত অবস্থায় গু‌লি ক‌রে হত্যা করা হয়। দীর্ঘ ৩০ বছর অ‌তিবা‌হিত হ‌লেও আলাউদ্দীন হত্যাকা‌ণ্ডের বিচার পায়‌নি সাতক্ষীরাবাসী। মূলত তা‌কে হত্যার মধ্যদি‌য়েই খুলনাঞ্চ‌লে সাংবা‌দিক হত্যা শুরু হয়।

বক্তারা আরো বলেন, শহীদ স. ম আলাউদ্দীন ছিলেন ক্ষণজন্ম পুরুষ। তিনি ছিলেন সমাজকর্মী।

বক্তারা বলেন, সাতক্ষীরার অর্থনৈতিক চালিকাশক্তি ‘ভোমরা স্থলবন্দর’ প্রতিষ্ঠার মূল কারিগর ছিলেন তিনি। যুবসমাজের কর্মসংস্থানের জন্য তিনি গড়ে তোলেন আলাউদ্দীন ফুডস্ অ্যান্ড কেমিক্যাল, বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল অ্যান্ড কলেজ।
চিকিৎসা সেবার প্রসারে জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের তত্ত্বাবধানে নিজের জমি দান করে গড়ে তোলেন নগরঘাটা শিশু হাসপাতাল। এছাড়া পরিকল্পিত চিংড়ি চাষ ও বেতনা নদী খননের আন্দোলনেও তিনি ছিলেন পুরোধা ব্যক্তিত্ব। গণমানুষের অবরুদ্ধ কণ্ঠস্বরকে ফুটিয়ে তুলতে ১৯৯৫ সালের ২৩ জানুয়ারি তিনি প্রতিষ্ঠা করেন সাতক্ষীরার পাঠকপ্রিয় দৈনিক ‘পত্রদূত’ পত্রিকা। সম্পাদক হিসেবে অন্যায়, দুর্নীতি ও শোষকদের বিরুদ্ধে তাঁর ধারালো কলম রাজপথের চেয়েও ধারালো হয়ে উঠেছিল। কিন্তু এই আপসহীন সাংবাদিকতাই তাঁর জীবনে কাল ডেকে আনে।

বক্তারা শহীদ স. ম আলাউদ্দী‌নের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপ‌তি আবুল কাসেমের সভাপ‌তিত্বে ও যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সি‌নিয়র সাংবা‌দিক কল্যাণ ব্যানা‌র্জি, সাতক্ষীরা প্রেসক্লা‌বের সাবেক সভাপ‌তি আবুল কাাম আজাদ, সাবেক সহ সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা কা‌লি দাস রায়, বর্তমান সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের আহসান রাজীব, প্রেসক্লা‌বের অর্থ সম্পাদক ফ‌রিদ আহ‌মেদ ময়না, সা‌হিত্য ও সংস্কৃ‌তি সম্পাদক আকরামুল ইসলাম, বাংলা‌ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, মানবজ‌মি‌নের এস‌এম বিপ্লব হো‌সেন, ঢাকা পো‌স্টের ইব্রা‌হিম খ‌লিল, সাংবা‌দিক হা‌বিবুর রহমান সোহাগ, আব্দুল গফুর, এসএম তৌ‌হিদুজ্জামান, হা‌বিবুল হাসান, আবু সাঈদ, রিজাউল ক‌রিম, মৃত্যুঞ্জয় রায়, আমিনুল হক, মে‌হেদী হাসান শিমুল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মৌলিক শিক্ষাদক্ষতা নিশ্চিত করার লক্ষ্যেবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় পরিবেশ রক্ষায় ও টিআরএম কার্যক্রমকে গতিশীল করতে যুব পানি কমিটির বৃক্ষরোপণ
  • সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে ৬০ শিক্ষার্থী পেল গাছ ও শিক্ষা সামগ্রী
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আগুনে পুড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’
  • সাতক্ষীরায় মহিলা পরিষদের সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ
  • সাতক্ষীরায় চাঁদা না পেয়ে চলাচলের রাস্তা বন্ধ ও প্রাচীর ভাঙচুরের অভিযোগ
  • সাতক্ষীরায় জামায়াতের রুকন বৈঠক : দায়িত্বশীলদের সক্রিয় হওয়ার আহ্বান
  • সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
  • সাতক্ষীরায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত