মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নতুন আতঙ্ক বার্ড ফ্লু: ৭০ হাজার মুরগি নিধনের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। এরইমধ্যে সামনে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু।
জার্মানির একটি খামারের প্রায় ৭০ হাজার মুরগি মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দেশটির মেক্লেনবার্গ-ভোরপমমার্ন রাজ্যের পূর্বাঞ্চল ল্যান্ডক্রেইস রোস্টকের স্থানীয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।

খবর রয়টার্স এর।

রোস্টকের পার্শ্ববর্তী অঞ্চলে একটি মুরগির খামারে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই খামারে এইচ৫এন৮ ধরনের বার্ড ফ্লুর উপস্থিতি পাওয়া গেছে। খামারটিতে প্রায় ৪ হাজার ৫০০টি মুরগি আছে। শুরুতে সেগুলোকে মেরে ফেলা হবে। তবে আরও বেশ কটি জায়গায় খামারটির শাখা আছে। সব মিলিয়ে খামারের প্রায় ৭০ হাজার মুরগিকে মেরে ফেলতে হতে পারে।

স্থানীয় প্রশাসনের এক মুখপাত্র বলেন, এই রোগের প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করতে এবং আরও ছড়িয়ে পড়া ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পশু চিকিৎসকেরা বলছেন, বিভিন্ন স্থানে থাকা খামারটির প্রায় ৭০ হাজার মুরগি মেরে ফেলাটা জরুরি।

কয়েক সপ্তাহ ধরে ইউরোপে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব লক্ষ করা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, বন্য পাখির মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ছে। তবে রয়টার্স বলছে, এই বার্ড ফ্লু মানুষের জন্য খুব একটা ঝুঁকিপূর্ণ নয়।

একই রকম সংবাদ সমূহ

সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান

বিদেশি অতিথিদের জন্য শুক্রবার সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির কফিন রাখাবিস্তারিত পড়ুন

চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ

শেষ ষোলোর লড়াই জমে উঠছে। রাউন্ড অব ৩২ শেষে নিশ্চিত হয়েছে শেষবিস্তারিত পড়ুন

আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

রীতিমতো অবিশ্বাস্য, নাটকীয় এবং সম্ভবত বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর খেলা উপহার দিল আর্জেন্টিনাবিস্তারিত পড়ুন

  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা
  • জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন
  • পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩, হাজার হাজার ভবন বিধ্বস্ত
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী