মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাভারণ হাইওয়ে পুলিশের উদ্যোগে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে জনসচেতনতামূলক পথসভা

হুমায়ন কবির মিরাজ: খুলনা যশোর অঞ্চলের নাভারণ হাইওয়ে থানা মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনসচেতনতামূলক পথসভা করেছেন নাভারণ হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল বাজার কমিটিসহ স্থানীয় জনগণের সহযোগিতায় তারা মহাসড়কে অবৈধ থ্রী-হুইলার নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন,অবৈধ পার্কিং বন্ধ এবং মহাসড়ক সংলগ্ন অবৈধ দোকান উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করে।

এই অভিযানে হাইওয়ে পুলিশের কর্মকর্তারা স্থানীয়দের সাথে সরাসরি কথা বলেন এবং সড়ক নিরাপত্তা রক্ষার বিষয়ে সচেতন করেন। মহাসড়কে চলাচলরত চালক, দোকানদার ও পথচারীদের সতর্ক করা হয়, যাতে তারা সড়ক আইন মেনে চলেন এবং দুর্ঘটনার ঝুঁকি এড়াতে পারেন।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা নাভারণ হাইওয়ে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং প্রশংসা করেছেন অফিসার ইনচার্জ রোকনুজ্জামান রোকন কে সেই সাথে তার সম্পূর্ণ টিম কে, তারা আশাবাদী যে, এমন উদ্যোগ অব্যাহত থাকলে মহাসড়কে শৃঙ্খলা বজায় থাকবে এবং সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারবে।

এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনার মাধ্যমে মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি দুর্ঘটনা হ্রাস পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান রোকন বলেন, নাভারণ হাইওয়ে থানা সর্বদা মহাসড়কের শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণ, যানজট নিরসন, অবৈধ পার্কিং অপসারণ এবং ফুটপাত ও রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আজকের এই কার্যক্রমে স্থানীয় জনগণ ও বাজার কমিটির সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা হ্রাস ও নিরাপদ মহাসড়ক নিশ্চিত করা সম্ভব হবে।”

এ সময় উপস্থিত ছিলেন, নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান রোকন,বেনাপোল বাজার কমিটির সভাপতি মোঃ আবু তালেব,সিনিয়র সহ-সভাপতি মোঃ নুর ইসলাম,সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তুফান মড়ল,ও পথচারী সহ বেনাপোল বাজারের সকল ব্যবসায়ীকবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

যশোরের শার্শা উপজেলার ফুলসারা গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগবিস্তারিত পড়ুন

বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্য থেকে ১০ হাজারবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ