শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নার্গিসকে নোবেল দেওয়ায় যে প্রতিক্রিয়া জানাল ইরান

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানি নারী নার্গিস মোহাম্মদি। নরওয়ের নোবেল কমিটি গতকাল শুক্রবার ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ৫১ বছর বয়সি এই মানবাধিকারকর্মীর নাম ঘোষণা করে। তবে নোবেল কমিটির এমন সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এ ছাড়া দেশটির গণমাধ্যমগুলোতেও এর সমালোচনা করা হয়েছে।

তেহরানের পক্ষ থেকে নার্গিসকে ফৌজদারি অপরাধে দণ্ডিত ব্যক্তি হিসেবে উল্লেখ করে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার তীব্র নিন্দা জানানো হয়েছে। নোবেল কমিটির এ সিদ্ধান্তকে ‘বিদ্বেষপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, নোবেল কমিটি দাবি করেছে, ইরানে নারীদের ওপর কথিত নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। অথচ বাস্তবতা হচ্ছে, ইরানের আদালতে বেশ কয়েকটি ফৌজদারি অপরাধ প্রমাণিত হওয়ায় নার্গিস মোহাম্মাদিকে মোট ৩১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি এখন জেলখানায় দণ্ড ভোগ করছেন।

বিবৃতিতে তিনি বলেন, কিছু ইউরোপীয় দেশ যে ‘ইরানবিদ্বেষী ও হস্তক্ষেপমূলক নীতি’ মেনে চলে, তারই অংশ হিসেবে নোবেল কমিটি এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত নিয়েছে।

নাসের কানয়ানি আরও বলেন, ইরানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো চাপ প্রয়োগের যে কৌশল গ্রহণ করেছে, তারই ধারাবাকিতায় নোবেল কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এ সিদ্ধান্ত তাদের কোনো উপকারে আসবে না বরং স্বাধীনচেতা জাতি হিসেবে বেঁচে থাকার ক্ষেত্রে ইরানি জাতিকে আরও বেশি সংকল্পবদ্ধ করবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদিকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্তকে ‘এই পুরস্কারের প্রাথমিক উদ্দেশ্য থেকে হতাশাজনক বিচ্যুতি’ বলে মন্তব্য করেছেন।

এদিকে নোবেল কমিটির সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইরানের বেশ কিছু গণমাধ্যম।

বার্তা সংস্থা এএফপি সূত্রে জানা যায়, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা, তাসনিম নিউজ এজেন্সি ও মেহের নিউজ বিষয়টি নিয়ে প্রতিবেদন ও সম্পাদকীয় প্রকাশ করেছে। যেখানে নার্গিসকে ইরানবিরোধীদের সহযোগী হিসেবে উল্লেখ করার পাশাপাশি নোবেল কমিটির সমালোচনা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬