বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টিকা নিলেন লুৎফুল্লাহ এমপি

কলারোয়ায় করোনা ভ্যাক্সিনের ২য় ডোজের টিকাদান কার্যক্রম শুরু

সারা দেশের ন্যায় কলারোয়ায় কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রতিষেধক তথা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নিজের শরীরে ২য় ডোজের ভাক্সিন গ্রহন করে কার্যক্রম শুরু করেন সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলামসহ আবাসিক মেডিকেল অফিসার ও স্বাস্থ্য কর্মকর্তা-কর্মীবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান জানান, বৃহস্পতিবার স্বাস্থ্য কেন্দ্র থেকে ৬৫ জন কোভিড-১৯ দ্বিতীয় ডোজের ভ্যাক্সিন গ্রহন করেছেন। আর বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১২ জন প্রথম ডোজের ভ্যাক্সিন গ্রহন করেছেন বলে জানা যায়।

তিনি আরও জানান, দ্বিতীয় ডোজ ভ্যাক্সিনের জন্য যে সকল ব্যক্তিদের মোবাইলে এসএমএস প্রেরণ করা হয়েছে সে সকল ব্যক্তিদের রেজিস্ট্রেশন কার্ড, এনআইডি কার্ডের ও মোবাইলসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বুথে উপস্থিত হয়ে টিকা গ্রহণ করতে পারবেন।

একই সাথে চল্লিশ বছরের বেশি বয়সী সকল নারী-পুরুষকে সুরক্ষা এ্যপ্সের মাধ্যমে নিবন্ধনপূর্বক বুথ থেকে ১ম ডোজের টিকা গ্রহণের জন্য আহবান জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত