শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নীরবতা আর সুনশান, কলকাতার শিয়ালদাহ স্টেশন

পঞ্চমীর দিন সকাল থেকে মহাষষ্ঠীর দুপুর পর্যন্ত কলকাতার শিয়ালদাহ স্টেশনের সামনে ঢাকের শব্দে কানপাতা দায় ছিল। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। শিয়ালদাহ স্টেশন চত্বরে সুনশান নীরবতা। কোনো ঢাক-শিল্পী নিজেদের শিল্প দেখিয়ে মণ্ডপ কর্তার দৃষ্টি আকর্ষণ করতে ঢাক বাজাচ্ছেন না। কেন এবার ব্যতিক্রম এই দৃশ্য?

শিয়ালদাহ স্টেশন। বিশ্বের অন্যতম ব্যস্ততম রেলস্টেশন এটি। শুধু কলকাতার আশেপাশে নয় গোটা ভারতের সঙ্গে সংযোগ থাকায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর এই শিয়ালদাহ স্টেশনের সামনে পঞ্চমীর সকাল থেকে শুরু হয় ঢাকশিল্পীদের মেলা।

নিজেদের ঢাক বাজানোর কৌশল দেখিয়ে ভালো মণ্ডপে চার দিনের জন্য চুক্তিবদ্ধ হওয়ার জন্যই এই এলাকায় সমাবেত হতেন শিল্পীরা। কিন্তু এবার কোভিড বাস্তবতার কারণে বন্ধ রেল সেবা। তাই বসেনি মেলাও।

কর্ম নেই তাই অনেকটাই হাতাশা ঢোল বাদকের কণ্ঠে। বলেন, ঢোল বাজানো আমাদের কর্ম। এটা করেই আমরা খাই। প্রতিবছরই এ স্টেশনে আমি আছি। তবে এবারের চিত্র আগে কখনো দেখিনি।

‘ঠাকুর ভাসানোর সময় বাদ্য যন্ত্রটাই প্রধান। করোনার সংক্রমণরোধে সরকার থেকে নিয়ম করা হয়েছে, বেশি গানবাজনা, জনসমাবেশ করা যাবে না। ঢাকের উপরও সেই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ঢাকের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিলে আমাদের সুবিধা হয়।’

‘করোনায় সব মানুষই একটা ভয়ের মধ্যে আছে। যে যার মতো বাড়িতে, বাসায় নিরাপদে থাকার চেষ্টা করছে। এ কারণে ঢাকিদেরও স্টেশনে সমাগম খুব কম।

পুরো পশ্চিমবঙ্গেই দুর্গাপুজো অনুষ্ঠিত হলেও, দুর্গাপুজোর জন্য বিখ্যাত শহর কলকাতা। কোটি কোটি রুপি খরচ করে এখানে পুজোর আয়োজন করেন উদ্যোক্তারা। কোভিডের কারণে অনেক মণ্ডপে এবার ঢাক বাজানো হবে না।

তথ্যসূত্র: সময় টিভি নিউজ।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা