মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকা রাস্তায় মাটি, ফের কলারোয়ায় সড়ক দূর্ঘটনা, আহত-৮

রাতভর অবৈধ ট্রক্টরট্রলি ও ট্রলি যোগে মাটি বহন। সেই মাটি পাকা রাস্তায় পড়ে কর্দমক্ত। ফলাফল সকালে সড়ক দূর্ঘটনা।
সাতক্ষীরার কলারোয়ায় এমনই কারণে দূর্ঘটনার শিকার হয়েছে ঢাকাগামী সোহাগ পরিবহন। এতে ৭/৮জন আহত হয়েছেন।

বুধবার (৮ ফেব্রুয়ারী) সকাল ৮টার দিকে উপজেলার কেরালকাতার ইলিশপুরে যশোর-সাতক্ষীরা মহাসড়কে ওই দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী পার্শ্ববর্তী হেলাতলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.কামরুজ্জামান জানান, ‘রাস্তায় মাটি পড়ে থাকায় ভোর থেকে হালকা কুয়াশার কারণে পাকা রাস্তা কাদা কাদা হয়ে গিয়েছিলো। সেসময় ঢাকাগামী সোহাগ পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৭৭২-) সামনের একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে রাস্তার কাদামাটিতে স্লিপ করে পাশের বড় একটি গাছে সজোরে ধাক্কা মারে। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় মোটরসাইকেল আরোহী, পরিবহনের ড্রাইভারসহ ৭/৮জন যাত্রী আহত হন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন স্থানীয়রা। দূর্ঘটনার কারণে পরিবহনটি রাস্তায় আড়াআড়ি হয়ে যাওয়ায় দু’পাশে যানবাহন চলাচল সাময়িকের জন্য বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় পরিবহনটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।’

আরেক প্রত্যক্ষদর্শী মুন্না জানান, ‘রাস্তায় কাদা থাকার কারণে গাড়ি ঠিকমতো ব্রেক হয়নি। যার কারণে দূর্ঘটনাটি ঘটেছে।’

সুজন নামের আরেক ব্যক্তি জানান, ‘কতিপয় কিছু নেতা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পকেট গরম করতে ব্যস্ত থাকায় কিছু ব্যক্তি উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর ও দিনেও অবৈধভাবে ট্রাক্টর ও ট্রলিযোগে মাটি আনা নেয়া করে। যার ফলে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ জনগণ।’

অনেকে জানান, ইটের ভাটাসহ বিভিন্ন কাজে মাটি বহনের কারণে রাস্তায় মাটি পড়ে থাকার দরুণ ছোট-বড় দূর্ঘটনার ঘটনা প্রায় ঘটছে। তবু বন্ধ নেই অবৈধভাবে ট্রলি-ট্রাক্টর যোগে মাটি বহন। আর রাস্তায় পড়ে থাকা মাটি পরিষ্কার করারও উদ্যোগ নেয়া হয় না।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি