শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরিফ

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরিফ। পিটিআইয়ের প্রার্থী ওমর আইয়ুব খানকে পরাজিত করে তিনি প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন।

রোববার (৩ মার্চ) স্থানীয় সময় সকাল ১১টায় নবনির্বাচিত জাতীয় পরিষদ সমবেত হয়। এর পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। খবর দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ ২০১ ভোট পেয়ে পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এমন ঘোষণা দিয়েছেন। পিটিআইয়ের পক্ষে প্রধানমন্ত্রী পদে প্রার্থী ওমর আইয়ুব খান পেয়েছেন ৯২ ভোট।

যেহেতু কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি তার জোট সরকার গঠন হয়েছে। পিএমএল-এন এবং পিপিপি সহ আটটি দল জোট গড়ে নতুন সরকার গঠন করতে চাইছে। তাদের প্রধানমন্ত্রী প্রার্থী হন শাহবাজ শরিফ। বর্তমান পরিস্থিতিতে শাহবাজই দ্বিতীয়বার পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

এর আগে গত শনিবার উভয় প্রার্থী জাতীয় পরিষদ সচিবালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন এবং যা যাচাই-বাছাই শেষে স্পিকার আয়াজ সাদিক উভয় পক্ষের নেতাদের উপস্থিতিতে তাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন বলেও জানায় ডন।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ভোট হওয়া জাতীয় পরিষদের ২৬৪টি আসনের মধ্যে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি ৯০টি আসনে জয়লাভ করে। ৭৯ আসনে জিতে দ্বিতীয় নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপি পেয়েছে ৫৪টি আসন।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল