বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিতা মাতার পর এবার মেয়ের জয়

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) হ্যাট্রিক জয় হয়েছে। এই ইউনিয়নে একই পরিবারে টানা তিনবার তিনজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রথম পিতা, তারপর মাতা এবং এবার কন্যা সাফিয়া পারভীন নির্বাচিত হয়েছেন। তিনি দুর্বৃত্তদের হাতে নিহত সাবেক চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেনের কন্যা।

রবিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ও মৌতলার দায়িত্ব প্রাপ্ত রির্টানিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।

কৃষ্ণনগর ইউনিয়নের প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ইউনিয়নটিতে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩৮৫ ভোট, লাঙ্গল প্রতীকের প্রার্থী ৭ হাজার ২৩৮ ভোট ও ঘোড়া প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬ হাজার ৮৭৫ ভোট। ৩৬৩ ভোট বেশি পাওয়ায় লাঙ্গল প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

সাফিয়া পারভীন বলেন, এই জয় এই ইউনিয়নের মানুষের। আমার বাবা কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০১৮ সালে ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে কৃষ্ণনগর বাজারে যুবলীগ কার্যালয়ের সামনে তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে লাঙ্গল প্রতীকে জয়লাভ করেন আমার মা আকলিমা খাতুন লাকী। এবার আমি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়িয়ে বিজয়ী হয়েছি।

তিনি বলেন, আমাকে সুযোগ দেয়ার জন্য ইউনিয়নবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। একইসঙ্গে জাতিয় পার্টির কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমার পরিবারে প্রতি আস্থা রেখেছে। আমি এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। সেইসঙ্গে আমার বাবার হত্যার বিচার চলমান রয়েছে। আমি সেই মামলার বাদী। আমি বার বার হত্যকারীদের টার্গেট হয়েছি। সঠিকভাবে দায়িত্ব পালনে আমি প্রশাসনসহ সকলের কাছে সহযোগিতা চাই।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা