বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কালিগঞ্জে উপকূলীয় একহাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে উপকূলীয় একহাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সুশীলনের আয়োজনে প্রতিবছরই এই আয়োজন করা হয়।

সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু বলেন, সমাজের কোন অংশকে আনন্দ বঞ্চিত করে উৎসব করাটার মধ্যে কোন স্বার্থকতা নেই। তাই সুশীলনের তাদের সাধ্য দিয়ে প্রতিবছরই উপকূলের সহস্রাধিক মানুষকে ঈদ উপহার সামগ্রী দিতে পেরে নিজেদেরকে স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলতে চেষ্টা করে যাচ্ছে। উৎসব ছাড়াও সকল দুর্যোগে দুর্বিপাকে সাধারণ মানুষের পাশে থেকেছে তেত্রিশ বছর ধরে।

ঈদ উপহার প্রদানের এই অনাড়ম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশীলনের সভাপতি বিশিষ্ট কথা সাহিত্যিক গাজী আজিজুর রহমান।

অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, এস এম আতাউল হক দোলন এমপি, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, সাংবাদিক আমিনা বিলকিস ময়না, সাইফুল বারী সফু, সুকুমার দাশ বাচ্চু প্রমুখ।

রবিবার বেলা ১১টা থেকে দিন ব্যাপী উপহার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু।

অনুষ্ঠানে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, আলু, পেয়াজ, রসুন, লবন, মুড়িসহ ১৩ পদের পণ্য দেয়া হয়। অধিকতর পিছিয়ে পড়াদের জন্য অর্থ উপহারও পৌছে দেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী

ডিজিটাল পদ্ধতিতে আসামি আদালতে হাজির করা গেলে বিচার ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবেবিস্তারিত পড়ুন

পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন

জাতীয় বেতন স্কেল–২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সরকারি কর্মচারীদের বেতন–ভাতা দিতে প্রজ্ঞাপনবিস্তারিত পড়ুন

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামীবিস্তারিত পড়ুন

  • তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর
  • ‘আম্মু আমি আসছি’ শেষ মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
  • সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ
  • তুরাগে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা
  • স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছি না: নাহিদ ইসলাম
  • সরকার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে : মীর শাহে আলম