বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পেয়ারা বিক্রেতা যখন এএসপি!

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বিক্রি করছেন পেয়ারা! আর সেই ছবিই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। এতে ওই পুলিশ কর্মকর্তাকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটাগরিকরা।

ভারতের মুর্শিদাবাদের ব্যস্ত বহরমপুর শহরে সকালে বাজার করতে এসেছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার। এ সময় তাকে দোকান দেখতে বলে বাসায় খেতে চলে যান এক পেয়ারা বিক্রেতা।

অবশ্য ওই দোকানি জানতেন না যাকে তিনি দোকান দেখার দায়িত্ব দিয়ে চলে এসেছেন তিনি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বাজারে তন্ময় সরকারকে দেখে ওই দোকানি অনুরোধ করে বলেন, ‘দাদা, আমার ভ্যানটি একটু দেখবেন। আমি খেয়ে আসি।’

তার আবেদন নাকচ করেননি এই এএসপি। সাড়া দেন তন্ময় সরকার। তিনি ভ্যানের দিকে শুধু নজরই রাখেননি, বিক্রিও করেছেন। ক্রেতারা যাতে ফিরে না যান, তাই নিজের হাতে তুলে নিয়েছেন দাঁড়িপাল্লা।

প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা বলছে, প্রায় ২০ মিনিট এভাবে দাঁড়িপাল্লায় মেপে পেয়ারা বিক্রি করতে দেখা গেছে অতিরিক্ত পুলিশ সুপারকে। পুরো ঘটনায় অবাক সেই বিক্রেতা নিজেও।

তিনি বলেন, ‘আমি প্রতিদিন এই এলাকায় পেয়ারা বিক্রি করি। শনিবার সকালেও দোকান খুলে বসেছিলাম। আমি না চিনেই তাকে পেয়ারার ভ্যানটি দেখতে বলি। আমি তখন জানতাম না উনি এতবড় একজন পুলিশ অফিসার। উনি যে নিঃশব্দে আমার অনুরোধ মেনে নেবেন, ভাবতেই পারিনি। তবে আমি খুশি উনি এভাবে আমার ভ্যান থেকে পেয়ারা বিক্রি করায়।’

বিক্রেতা ফিরে আসার পর নিজ থেকেই বিক্রির হিসেব বুঝিয়ে চলে গিয়েছিলেন তন্ময়। পরে দেখতে পান তার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

তন্ময় আনন্দবাজার পত্রিকাকে জানান, মাঝেমধ্যেই এভাবে পরিচয় গোপন রেখে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তিনি। শহরের যানবাহনের পরিস্থিতি দেখতে দেখতে শনিবারও বেরিয়েছিলেন। এভাবে খবরটি ভাইরাল হবে বুঝতে পারেননি।

পুলিশ কর্মকর্তার এই কর্মকাণ্ডে খুশি ক্রেতারাও। তার হাত থেকে পেয়ারা কিনে খেয়ে তাদেরও দিনটি স্মরণীয় হয়ে রইল বলে নেট মাধ্যমে জানাচ্ছেন অনেকেই।

একই রকম সংবাদ সমূহ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩, হাজার হাজার ভবন বিধ্বস্ত

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় হাজার হাজার ভবন ধসে পড়ে। এতেবিস্তারিত পড়ুন

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

প্রথমার্ধে জাপানের গোলে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। এরপর দুর্দান্ত প্রত্যাবর্তনে ২-১ গোলের জয়বিস্তারিত পড়ুন

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

গ্রুপসেরা হওয়ার নিশ্চয়তা আগেই মিলেছিল। তাই জর্ডানের বিপক্ষে একাধিক পরিবর্তন এনে দলবিস্তারিত পড়ুন

  • চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা