বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পৌনে ৪ ঘন্টায় পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা, চালু হলো যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন

প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে যশোরের বেনাপোল-ঢাকা রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ট্রেনে আসন সংখ্যা রয়েছে ৭৬৮টি। এর মধ্যে আছে এসি কেবিন ৪৮টি, এসি চেয়ার ৩২০টি ও শোভন চেয়ার ৪০০টি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ট্রেনটি বিকাল ৪টা ৩৮ মিনিটে ১২টি বগিতে ৯২৭ জন যাত্রী নিয়ে বেনাপোল স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। যা পৌনে ৪ ঘণ্টা সময় নিয়ে ঢাকায় পৌঁছাবে। যার ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি কেবিন ১০৪১ টাকা, এসি চেয়ার ৮৬৯ টাকা এবং শোভন চেয়ার ৪৫৫ টাকা।

বেনাপোল রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেনটি চলাচলের শুভ উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, উপজেলা ভূমি কর্মকর্তা নুসরাত ইয়াসিন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া।

এ সময় জেলা প্রশাসক যাত্রীদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

‘রুপসী বাংলা ‘এক্সপ্রেস ট্রেনের যাত্রী মাহমুদা আক্তার বলেন, অনেকদিন আশায় ছিলাম পদ্মাসেতু হয়ে ট্রেনে করে কবে ঢাকা যাব। আজ সেই আশা পূরন হলো। চালুর প্রথম দিনে যাত্রী হতে পেরে খুব ভালো লাগছে।

বেনাপোল সিএন্ডএফ ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, বেনাপোল বাসির আরও একটি স্বপ্নপূরণ হলো। বেনাপোল এক্সপ্রেস,র পাশাপাশি ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ নামে আরও একটি এক্সপ্রেস ট্রেন চালু হলো। এখন থেকে বাসে জন্য ঘন্টার পর ঘন্টা আর অপেক্ষা করতে হবেনা। মাত্র ৪ ঘন্টায় ঢাকা যেতে পারব ভেবে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি।

বেনাপোল রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. সাইদুজ্জামান বলেন, ‘রূপসী বাংলা’ সপ্তাহে ৭ দিনের মধ্যে সোমবার বন্ধ থাকবে। বর্তমানে ট্রেনযোগে ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী হয়ে বেনাপোল যেতে ৭ ঘণ্টা ৩৫ মিনিট সময় লাগে।সেখান পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল সময় লাগবে মাত্র ৩ ঘন্টা ৪০ মিনিট।

পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু হলে যাত্রীদের বেনাপোল থেকে ঢাকা যেতে প্রায় ৪ ঘণ্টা সময় বাঁচবে বলে ও জানান তিনি।

তিনি আরও বলেন, বেনাপোল থেকে ৮২৭/৮২৮ ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ঢাকা থেকে সকাল পৌঁনে ১১টায় ছেড়ে দুপুর ২টা ২৫ মিনিটে বেনাপোল পৌঁছাবে। আর বেনাপোল থেকে বিকাল সাড়ে ৩টায় ছেড়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা পৌঁছাবে।

এছাড়া ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন থেকে যাত্রী ওঠাবে বলেও জানান ওই স্টেশন মাস্টার।

একই রকম সংবাদ সমূহ

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে শতাধিক ব‍্যক্তিকে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছেবিস্তারিত পড়ুন

  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী
  • ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ৩দিন পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ
  • বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
  • বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ
  • যশোর এবং সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী
  • জিয়ার খালে আবার প্রাণ ফেরানোর উদ্যোগ তারেক রহমানের আগমন ঘিরে নতুন খনন, শেষ হচ্ছে দীর্ঘ অবহেলার অধ্যায়
  • বেনাপোল বন্দরে ১৯ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা, পণ্য ওঠানামা বন্ধের আশঙ্কা