মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

‘দৈনিক ভোরের ডাক’, ‘কলারোয়া নিউজ’ ও ‘সাতক্ষীরা টাইমস ২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টালসহ কয়েকটি স্থানীয় দৈনিক পত্রিকায় গত ২৭ ও ২৮ জানুয়ারী প্রকাশিত ‘কলারোয়ায় মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় কলেজ শিক্ষক নিহত’ ও ‘কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষক মফিজুল নিহত’- এই শিরোনামের সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে কলেজ শিক্ষক মফিজুল ইসলাম সড়ক দূর্ঘটনায় এক ডাম্পার ট্রাক্টরের সংঘর্ষে নিহত হয়েছে- এই সংবাদটি সঠিক। তবে দমদম বাজারের পাশ্ববর্তী এনবি ব্রিকসের মাটি বহনকারী অবৈধ ডাম্পার ট্রাক্টরের সাথে দূর্ঘটনায় শিকার হয় মোটরসাইকেলটি বলে যে সংবাদ প্রকাশ করা হয়েছে সেটি সঠিক না। প্রকৃতার্থে যে ডাম্পার ট্রাক্টরের সাথে দূর্ঘটনাটি ঘটেছে সেটি এনবি ব্রিকসের মাটি বহনের কাজে কখনও ব্যবহার করা হয় না বা দূর্ঘটনার দিন ভাটায় কোন মাটি তোলার কাজ করা হয়নি।
প্রতক্ষ্যদর্শীদের তথ্য মতে সাংবাদিকবৃন্দ যে, এনবি ব্রিকসে মাটির কাজে ব্যবহৃত ট্রাক্টরের কথা উল্লেখ করেছেন সেই তথ্যের আমরা প্রতিবাদ জানাচ্ছি।

এনবি ব্রিকসের স্বত্বাধিকারীর পক্ষে
অসীম রায়
দমদম,
কলারোয়া, সাতক্ষীরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এক ছাত্রী গোল্ডেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন