শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পরিদর্শন করলেন ইউএনও কৃষ্ণা রায়

দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা): কলারোয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পরিদর্শন করেছেন ইউএনও কৃষ্ণা রায়।

মঙ্গলবার (৩০ জানুয়ারী) বিকালে পৌরসভাধীন ইউরেকা ফিলিং স্টেশন সংলগ্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়টি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) কৃষ্ণা রায় পরিদর্শন শেষে সদস্যদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনকালে তিনি কার্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কাজ সহ সদস্যদের কার্যক্রম পর্যালোচনা করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা জনগণের সেবায় নিবেদিত এই প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আপনারা সাড়া প্রদানকারী সংস্থা হিসাবে অগ্নি নির্বাপণ, অগ্নি প্রতিরোধ, উদ্ধার, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান, মুমূর্ষ রোগীদের হাসপাতালে প্রেরণ, প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধ সহ সকলকে অগ্নি নিরাপত্তা প্রদানে দেশ ও জনগনের সেবা প্রদানে যে ভূমিকা রাখেন সেটি প্রশংসনীয়।

তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা সহ সকল সদস্যদের শৃঙ্খলা ও আস্থার সাথে কাজ করার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস স্টেশন লিডার হুমায়ুন কবির সহ ডিফেন্সের সদস্যবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির এক মতবিনিময় সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নকে আধুনিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১