শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রায় শত বছর বয়সেও বিয়ের গাউনে! (ভিডিও)

গায়ের রঙ কালো হওয়ার কারণে দেওয়া হয়নি বিয়েতে গাউন। তাই সেই অপূর্ণ স্বপ্ন পূরণ হয়েছে ৯৪ বছর বয়সে। এমন ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের বার্মিংহাম নিবাসী মার্থা মায় ওফেলিয়া মুন টাকারের সঙ্গে।

মার্থার ছোট থেকেই স্বপ্ন ছিল, তিনি তার বিয়েতে গাউন পরে ছবি তুলবেন। কিন্তু ১৯৫২ সালে ২৩ বছর বয়সে হওয়া তার বিয়েতে পূরণ হয়নি সেই স্বপ্ন। কারণ তার গায়ের রঙ ছিল কালো। কিন্তু বিয়ের প্রায় ৭০ বছর পরে এসে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে নাতনির উদ্যোগে।

সম্প্রতি আয়নার সামনে ৯৪ বছরের সেই বৃদ্ধার সাদা গাউন পরা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে তাকে দেখে মনে হয় তিনি বিয়ের জন্য সেজেছেন। কিন্তু এতে ছিল না কোনো পাত্রপক্ষ। গাউন পরে ছবি তোলাই ছিল এ ঘটনার মূল উদ্দেশ্য।

এর আগে ১৯৫২ সালে মার্থার বিয়ের সময় তিনি বিয়ের গাউন কিনতে ওয়েডিং গার্মেন্টসে গেলে তাকে দেখেই দোকান বন্ধ করে দেন দোকানের মালিক। গায়ের রঙ কালো হওয়াই একমাত্র দোষ ছিল তার। এই একটি কারণেই সেই সময় ইংল্যান্ডে কালো চামড়ার নারীদের বিয়েতে গাউন পরতে দেওয়া হতো না। কিন্তু এখন পুরো পৃথিবীতেই অনেক পরিবর্তন এসেছে। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে আন্দোলনের ফলে আর তেমন দেখা মেলে না কালো চামড়ার মানুষদের হেয় করার ঘটনা।

এতদিনে এসে নাতনির উদ্যোগে স্বপ্নের পোশাকে সেজে অনেক খুশি হন মার্থা। ভাইরাল হওয়া সেই ভিডিওতে তিনি প্রথমে হাসতে হাসতে জানান যে, তিনি বিয়ে করতে যাচ্ছেন। তবে তার বিয়েতে কোনো পাত্রপক্ষ নেই।

স্বপ্নপূরণের হাসিভরা মুখের দৃশ্য দেখে মন ছুঁয়ে গেছে ভিডিওটি দেখা দর্শকদের। এ নিয়ে সামাজিকমাধ্যমে মার্থাকে শুভেচ্ছাও জানান অনেকেই।

একই রকম সংবাদ সমূহ

চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের

চীনের বৃহত্তম নৌবহর সম্প্রসারণ এবং পাকিস্তানের উন্নত চীনা-নির্মিত আক্রমণকারী সাবমেরিন অধিগ্রহণকে মোকাবেলায়বিস্তারিত পড়ুন

বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি

সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপ ম্যাচ দেখার উদ্দেশ্যে কানাডায় গিয়ে বিশ্বের বিভিন্ন দেশেরবিস্তারিত পড়ুন

একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতে হামলার তীব্রতা কমেছে। দুই দেশই নতুনবিস্তারিত পড়ুন

  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়
  • মালয়েশিয়ায় ২ বছরে এক লাখ ৩০ হাজার অভিবাসী গ্রেফতার
  • গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার
  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়