শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফকিরহাটে কোভিড-১৯ টিকার কার্যক্রম শুরু

ফকিরহাটে কোভিড-১৯ এর টিকা প্রদান কেন্দ্রে শনিবার সকালে টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় প্রথম কোভিড-১৯ টিকা
গ্রহন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। এরপর পর্যায়ক্রমে টিকা গ্রহন করেছেন ইউএনও মো: তানভীর রহমান, এসিল্যান্ড রহিমা সুলতানা বুশরা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:অসিম কুমার সমাদ্দার, উপজেলা কৃষি অফিসার মো: নাছরুল মিল্লাত, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পুষ্পেন কুমার শিকদার, প্রাথমিক শিক্ষা অফিসার আশীস কুমার নন্দী, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, চিকিৎিসক ও স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন বয়স ও শ্রেনী পেশার মানুষ। ৭ ফেব্রুয়ারী (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোট ৭৫জন টিকা গ্রহন করেছে। স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, ফকিরহাটে ২০২০সালের মে মাসের ১৮ তারিখ প্রথম করোনা রোগী সনাক্ত হয়। ২০২০ সালের জুন মাসে করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এ পর্যন্ত অত্র উপজেলা মোট মৃত্যুর সংখ্যা ১৩জন এবং আক্রান্তের সংখ্যা ২২৫জন। এদিকে ফকিরহাটে প্রথম টিকা গ্রহনকারী উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ সহ অন্যান্য টিকা গ্রহনকারীরা বলেন, টিকা গ্রহন করার পর তাদের কোন উপসর্গ দেখা যায়নি। তারা অত্যান্ত আনন্দের সাথে টিকা গ্রহন করেছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার জানান, ফকিরহাটে প্রথম ধাপে ৪ হাজার ৮ শত টিকা এসেছে। ২হাজার ৪শতজনকে তারা টিকা প্রদান করবেন। ইতিমধ্যে ৭১৫জন রেজিষ্ট্রেশন করেছেন। প্রথম দিনে তারা ২শত জনকে টিকা প্রদান করবেন।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার